Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 10:30 pm
Last modified: 05 November, 2025, 10:36 pm

Related News

  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ 

বিবিএস কর্মকর্তারা জানান, অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির প্রভাব সাধারণ মূল্যস্ফীতিতে পড়েছে। 
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 10:30 pm
Last modified: 05 November, 2025, 10:36 pm
অলংকরণ: টিবিএস

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের অক্টোবরে মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.১৭ শতাংশ। গত সেপ্টেম্বরে যা ছিল ৮.৩৬ শতাংশ। আর গত বছরের অক্টোবরে এ হার ছিল ১০.৮৭ শতাংশ।

আজ বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

পর্যালোচনায় দেখা গেছে, মূল্যস্ফীতির এ হার গত ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বনিম্ন মূল্যস্ফীতি ছিল ২০২২ সালের জুলাই মাসে, ৭.৪৮ শতাংশ। এর পর মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ছিল। ২০২৪ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ ১১.৬৬ শতাংশ। 

বিবিএস কর্মকর্তারা জানান, অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির প্রভাব সাধারণ মূল্যস্ফীতিতে পড়েছে। 

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.০৮ শতাংশ, যা ২০২২ সালের এপ্রিলের পর অর্থাৎ, গত ৪২ মাসের মধ্য সর্বনিম্ন। ওই সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬.২৩ শতাংশ। 

অন্যদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.১৩ শতাংশ, যা গত সেপ্টেম্বর মাসে ছিল ৮.৯৮ শতাংশ। তুলনামূলকভাবে গত বছরের অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৬৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৪ শতাংশ।

বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বিবিএসের তথ্য অনুযায়ী গ্রামে সাধারণ মূল্যস্ফীতি কমলেও শহরে বেড়েছে। গ্রাম ও শহর উভয় স্থানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। 

অক্টোবরে গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.১৬ শতাংশে, যা সেপ্টেম্বর ২০২৫-এ ছিল ৮.৪৭ শতাংশ এবং গত বছরের একই সময়ে (অক্টোবর ২০২৪) ছিল ১১.২৬ শতাংশ।

খাদ্যখাতে গ্রামীণ মূল্যস্ফীতি নেমে এসেছে ৬.৯৪ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.৫৪ শতাংশ। অপরদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯.৪১ শতাংশে দাঁড়িয়েছে, যা গত মাসে ছিল ৯.৪০ শতাংশ।

গত বছরের অক্টোবর মাসে গ্রামীণ খাদ্যখাতে মূল্যস্ফীতি ছিল ১২.৭৫ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯.৭৬ শতাংশ। অন্যদিকে, শহর পর্যায়ে গত মাসে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৩ শতাংশে, যা সেপ্টেম্বরের ৮.২৮ শতাংশ থেকে সামান্য বেশি। গত বছরের একই সময়ে এ হার ছিল ১০.৪৪ শতাংশ।

খাদ্যখাতে শহুরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭.৪৫ শতাংশে (সেপ্টেম্বরে ছিল ৭.৯৪ শতাংশ), আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৯২ শতাংশ, যা গত মাসে ছিল ৮.৫১ শতাংশ।

এদিকে, অক্টোবর মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মজুরি হার (সাধারণ) দাঁড়িয়েছে ৮.০১ শতাংশে। এ হার গত সেপ্টেম্বরে ছিল ৮.০২ শতাংশ। আর গত বছরের একই সময়ে (অক্টোবর ২০২৪) ছিল ৮.০৭ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে, অক্টোবরে কৃষি খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮.১৭ শতাংশ, শিল্প খাতে হয়েছে ৭.৭৭ শতাংশ এবং সেবা খাতে হয়েছে ৮.১৯ শতাংশ।

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / বিশ্বব্যাংক / খাদ্য / বিবিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%, ঊর্ধ্বমুখী খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম
  • মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে পলিসি রেট না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net