Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 05:30 pm
Last modified: 30 October, 2025, 10:26 pm

Related News

  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।’
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 05:30 pm
Last modified: 30 October, 2025, 10:26 pm
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ফাইল ছবি: টিবিএস

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট ও জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এ ব্যাপারে খুব দ্রুত ফয়সালা আসবে।

তিনি বলেন, 'গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। দ্রুতই ফয়সালা আসবে।'

তিনি বলেন, '২৭০ দিন আলাপ-আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক।'

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, 'রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে।'

এ সময় অনৈক্যের বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, 'কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।'

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'মানবাধিকার অধ্যাদেশ জারি করা হয়েছে। আগে মানবাধিকার কমিশনে কাজ করা ব্যক্তিরা আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারত না। আগে নখদন্তহীন বাঘ ছিল কমিশন। এবার তাদের ক্ষমতা প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক প্রথাগত আইনে এ কমিশন ভূমিকা রাখতে পারবে। আলাদা করে গুম কমিশন করা হবে না, মানবাধিকার কমিশনই সেই কাজ করবে।'

তিনি আরও বলেন, 'আগে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কমিশন শুধু তদন্ত করে সুপারিশ করতে পারত। নতুন অধ্যাদেশ অনুযায়ী কমিশনের তদন্তের পর সুপারিশ সরকারের জন্য বাস্তবায়ন করা বাধ্যতামূলক করা হয়েছে।'

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'জুলাই-আগস্টের আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় নিয়ে আলোচনা হয়েছে। এখনো ৬৫ জন চিকিৎসা নিচ্ছে। একজন আহতের পেছনে সর্বোচ্চ ৮ কোটি টাকা খরচ হয়েছে।'

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / রাজনৈতিক দল / জুলাই সনদ / গণভোট / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net