Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 05:45 pm
Last modified: 28 October, 2025, 05:46 pm

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার প্রস্তাব, ঘাটতি ২ লাখ কোটি
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • যোগাযোগ অবকাঠামো খাতে ৬০,৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: আমীর খসরু

তিনি বলেন, ‘নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই। নির্বাচনের দিন দুটি ব্যালটের মাধ্যমে গণভোট হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
টিবিএস রিপোর্ট
28 October, 2025, 05:45 pm
Last modified: 28 October, 2025, 05:46 pm
ছবি: টিবিএস

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, 'এই প্রস্তাব উনাদের (কমিশন) হতে পারে। এটার সঙ্গে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে হবে।'

মঙ্গলবার (২৮ অক্টোবর) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই। নির্বাচনের দিন দুটি ব্যালটের মাধ্যমে গণভোট হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা বিএনপির প্রথম দিন থেকেই অবস্থান। এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না।'

আমীর খসরু বলেন, 'সামনে নির্বাচন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি—স্বাভাবিকভাবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি উঠে এসেছে। নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের প্রেক্ষাপট কী, সেটা আলোচনায় এসেছে।'

তিনি বলেন, আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা গত এক দশকের চেয়ে বেশি সময় আলোচিত হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যতীত বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য নয়। যদিও আজকে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, এটা কোনো দলীয় সরকার নয়। কিন্তু তারপরও ইন্টারিম সরকারের ভেতরে কিছু কিছু লোক আছে, যারা প্রশ্নবিদ্ধ হয়েছে, তারা শুধু বিএনপির পক্ষেই নয়, অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রশ্নবিদ্ধ হয়েছে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'স্বাভাবিকভাবে উনি [তারেক] তার দেশে ফেরার বিষয়ে সবসময় আলোচনার মধ্যে থাকেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে, তবে খুব বেশি কিছু আলোচনা হয়নি। কারণ বাংলাদেশে উনি কবে ফিরবেন সেটা তার সিদ্ধান্ত। উনি সঠিক সময়ে, খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন—এটা পরিষ্কার। দিনক্ষণ তার পক্ষ থেকে বলা হবে।'

প্রসঙ্গত, এদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য তাবিথ আউয়াল।

Related Topics

টপ নিউজ

আমির খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / জাতীয় নির্বাচন / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার প্রস্তাব, ঘাটতি ২ লাখ কোটি
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • যোগাযোগ অবকাঠামো খাতে ৬০,৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net