Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
এবার ঢাকার লেকগুলো ব্যবস্থাপনার দায়িত্ব চাইলেন মেয়র আতিক 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2021, 09:55 am
Last modified: 15 February, 2021, 10:07 am

Related News

  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান
  • দুই বছরের আগে বাড়ানো যাবে না বাড়িভাড়া, ভাড়াটিয়াকে দিতে হবে ছাদ ও গেইটের চাবি
  • কন্যা-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ঢাকা উত্তরের প্রতিটি ওয়ার্ডে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ যন্ত্র স্থাপন করা হবে: প্রশাসক
  • ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

এবার ঢাকার লেকগুলো ব্যবস্থাপনার দায়িত্ব চাইলেন মেয়র আতিক 

ঢাকার ১৬০ মিলিয়ন মানুষের মধ্যে ২ মিলিয়ন মানুষ স্যুয়ারেজ সিস্টেমের মধ্যে আছে। যা ঢাকার মোট জনসংখ্যার ১. ২৫ শতাংশ।
টিবিএস রিপোর্ট
15 February, 2021, 09:55 am
Last modified: 15 February, 2021, 10:07 am

ওয়াসার কাছ থেকে খালের ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেওয়ার পর এখন ঢাকার লেকগুলোরও ব্যবস্থাপনার দায়িত্ব চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।   

আতিকুল বলেন, "ঢাকার খালগুলোর মতো লেকগুলোও আমাদের দেয়া হোক। লেকগুলোতে আমরা স্বচ্ছ পানির প্রবাহ এনে দেবো। একটার সাথে আরেকটা সংযুক্ত করে দেবো।" 

ঢাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ডিএনসিসি আয়োজিত "ভালোবাসা দিবস একদিন শহরকে ভালোবাসি প্রতিদিন" শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে একথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। 

তিনি বলেন, "বারিধারা, গুলশান, উত্তরা ও হাতিরঝিল লেকগুলো আমাদের দিন, আমরা পানিতে অক্সিজেন বাড়াবো। স্বচ্ছ পানি প্রবাহের অবস্থায় নিয়ে আসবো। এখানে মাছের চাষ হবে '। 

"গুলশান বারিধারার মতো এলাকায় যেখানে একটি ফ্ল্যাটের দাম ২০-৩০ কোটি টাকা, সেই ফ্ল্যাটে বাস করে পয়ঃবর্জ্যের লাইন্ও নির্দয়ভাবে লেকের মধ্যে দিয়ে দিলেন। দেয়ার আগে কোন ধরণের ভাবনা চিন্তা করলেন না" বলেন আতিক।

কোন ধরণের স্যুয়ারেজ ব্যবস্থাপনা নেয়া হবে, পয়ঃবর্জ্য কিভাবে কোন পদ্ধতিতে পরিশোধন করা হবে, বৃষ্টির পানি নিষ্কাশনের ড্রেনগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে; এসব বিষয়ে প্ল্যানার্স, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, পরিবেশ অধিদফতর, রাজউক, সিটি কর্পোরেশন, এনজিওসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত গ্রহণ করা হয়। 

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।  

তাজুল বলেন, "পয়ঃবর্জ্য, পিকাল স্লাজ, কঠিন ও তরল বর্জ্য; এগুলো কিভাবে ম্যানেজ এবং ডিজপোজ করা যায় এ নিয়ে কাজ শুরু করেছি। শুধু কালেকশন আর ম্যানেজ করলেই হবে না। এগুলো পরিশোধন করে ডিসপোজও করতে হবে।" 

"কিভাবে আমরা শহরটাকে নষ্ট করে দিয়েছি এ নিয়ে কাউকে দোষারোপ করতে চাই না। ওয়াসার কোন দোষ দেখি না। এখন থেকে কিভাবে পরিকল্পনামাফিক কাজ করা যায় সেদিকে নজর দিয়েছি। এখন জনসংখ্যা কেমন, ভবিষ্যতে কত হবে। বৃষ্টির পানি নিষ্কাশনের ড্রেন কতটুকু থাকবে। কত মানুষের কথা চিন্তা করে সুয়ারেজ ম্যানেজম্যান্টের ব্যবস্থা করতে হবে। এসব বিষয়ে সকলে একসাথে বসে নির্ধারণ করতে হবে"।  

বুয়েটের সাবেক অধ্যাপক মো. মুজিবুর রহমান বর্তমান সেনিটেশন ব্যবস্থা আর ভবিষ্যত করনীয় বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। 

মুজিবুর জানান, "ঢাকার ১৬০ মিলিয়ন মানুষের মধ্যে ২ মিলিয়ন মানুষ স্যুয়ারেজ সিস্টেমের মধ্যে আছে। যা ঢাকার মোট জনসংখ্যার ১. ২৫ শতাংশ।  বাকিরা অনসাইট সিস্টেমে আছে। যেখানে পয়ঃবর্জ্য পরিশোধন করা হয় না।" 

"৭১ শতাংশ বাসাবাড়ির পয়ঃবর্জ্য যাচ্ছে ড্রেন আর লেকে যার ফলে অপরিশোধিত বর্জ্য চলে যাচ্ছে নদীতে। ভ্যাকুয়াম ট্রাকের মাধ্যমে সেপটিক ট্যাংক থেকে যে পয়ঃবর্জ্য কালেক্ট করা হচ্ছে তাও পার্শ্ববর্তী ড্রেনে ফেলে দিতে দেখা গেছে" বলেন তিনি। 

অধ্যাপক মুজিবুর রহমান ২০২৩ সাল পর্যন্ত করনীয় একটি স্বল্পমেয়াদী রুপরেখা বর্ণনা করেন। এতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডেভেলপার, এনজিও, সিভিল সোসাইটি, একাডেমিয়াকে যুক্ত করে কর্মবন্টনের কথা বলেন। 

সেপ্টিক ট্যাংক পরিস্কার করে সেই বর্জ্য ফেলার জন্য এখনো কোন জায়গা করা হয়নি। কোন স্থানে ডিজপোজ করার আগে সেই বর্জ্য পরিশোধনের প্রয়োজন হবে। 

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বলেন, "দেড় বছরের মধ্যে দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ হয়ে যাবে। সেখানে এ ধরণের বর্জ্য রাখার ব্যবস্থা করা হবে। ২০২৭ সালের মধ্যে ঢাকার ১০০% সুয়ারেজ নেটওয়ার্ক ও বর্জ্য পরিশোধনের জন্য ৫ টি পৃথক ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হবে।" 

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব, ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আকতার মাহমুদ, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ খান, স্থপতি মোবাশ্বের হোসেন, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক একেএম রফিকুল ইসলাম, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ অনেকেই বক্তব্য রাখেন। তারা প্রত্যেকে আগে একটি সঠিক কর্মপরিকল্পনা তৈরি করার উপর জোর দেন। কোন অংশটি সরকারের কোন প্রতিষ্ঠান দেখভাল করবে তা নির্দিষ্ট দায়িত্ব বন্টন করে তারপর আগানোর পরামর্শ দেন তারা। 

Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশন / পয়ঃনিষ্কাশন ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান
  • দুই বছরের আগে বাড়ানো যাবে না বাড়িভাড়া, ভাড়াটিয়াকে দিতে হবে ছাদ ও গেইটের চাবি
  • কন্যা-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ঢাকা উত্তরের প্রতিটি ওয়ার্ডে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ যন্ত্র স্থাপন করা হবে: প্রশাসক
  • ঢাকা উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার পশু কোরবানি: প্রশাসক

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net