Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
চলছে চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ

বাংলাদেশ

ইউএনবি
14 February, 2021, 10:20 am
Last modified: 14 February, 2021, 10:22 am

Related News

  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, কেরানীগঞ্জ পৌরসভা
  • দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
  • শীঘ্রই সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হবে
  • ১২ সিটি ও ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

চলছে চতুর্থ ধাপে পৌর নির্বাচনে ভোটগ্রহণ

প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। আর পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। 
ইউএনবি
14 February, 2021, 10:20 am
Last modified: 14 February, 2021, 10:22 am
ছবি-টিবিএস

মেয়র পদে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে  রবিবার চতুর্থ ধাপে ৫৫টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, চতুর্থ ধাপের নির্বাচনে ২৯টি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি ২৬টি পৌরসভায় প্রচলিত ব্যালট পেপার ব্যবহৃত হবে।

৫৫টি পৌরসভার ৭৯৩টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন ৮৩ লাখের বেশি ভোটার।

নির্বাচনে, ৫৫ জন মেয়র, সংরক্ষিত আসন থেকে ১৬৭ জন নারী কাউন্সিলর এবং ৫০১ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন।

নির্বাচনী দৌড়ে রয়েছেন মোট ২১৭ জন মেয়র প্রার্থী, ৬১৮ জন নারী কাউন্সিলর প্রার্থী এবং ২০৭০ জন সাধারণ কাউন্সিলর।

চতুর্থ ধাপে নির্বাচনের জন্য ৫৬টি পৌরসভার তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু হাইকোর্টের আদেশে নাটোর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। ফেনীর পরশুরাম পৌরসভায় সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় এখানে ভোটের প্রয়োজন হবে না।

তবে পরে সোনাইমুড়ি ও ত্রিশাল পৌরসভা চতুর্থ ধাপে যুক্ত হয়।

প্রথম ধাপের তফসিলে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ভোট হয়। তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি। আর পঞ্চম ধাপের ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। 

Related Topics

টপ নিউজ

পৌরসভা / পৌরসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত, কেরানীগঞ্জ পৌরসভা
  • দেরিতে অফিসে আসায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
  • শীঘ্রই সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদে স্থায়ী প্রশাসক নিয়োগ করা হবে
  • ১২ সিটি ও ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net