Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন নাফিস-রাজ্জাক

খেলা

টিবিএস রিপোর্ট
12 February, 2021, 06:10 pm
Last modified: 12 February, 2021, 06:34 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন নাফিস-রাজ্জাক

নাফিস, রাজ্জাকের কেউ-ই খেলা ছাড়েননি। নতুন দায়িত্ব পালন করতে গিয়ে যে আর খেলা হবে না, সেটা বুঝতে পেরেছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার।
টিবিএস রিপোর্ট
12 February, 2021, 06:10 pm
Last modified: 12 February, 2021, 06:34 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক করা হয়েছে আব্দুর রাজ্জাককে। শাহরিয়ার নাফিসও পেতে যাচ্ছেন বিসিবির গুরুত্বপূর্ণ পদ। কিন্তু দুজনের কেউ-ই খেলা ছাড়েননি। নতুন দায়িত্ব পালন করতে গিয়ে যে আর খেলা হবে না, সেটা বুঝতে পেরেছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। যে কারণে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্জাক ও নাফিস। 

১৩ ফেব্রুয়ারি বিসিবিতে সংবাদমাধ্যমের সামনে অবসরের ঘোষণা দেবেন তারা। অবসরের ঘোষণা দেওয়ার বিষয়টি ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন রাজ্জাক-নাফিস। বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে খেলা এই দুই ক্রিকেটারের বিদায় উপলক্ষ্যে শনিবার অনুষ্ঠানেরও আয়োজন করেছে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। 

বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন রাজ্জাক। ওয়ানডেতে বাঁহাতি এই স্পিনারের শিকার ২০৭ উইকেট। যা বাংলাদেশি বোলারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। দেশের প্রথম স্পিনার হিসেবে ২০০'র বেশি ওয়ানডে উইকেটের মালিক হন রাজ্জাক। টি-টোয়েন্টিতেও তৃতীয় ও স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। এই ফরম্যাটে তার শিকার ৪৪ উইকেট। 

ঘরোয়া ক্রিকেটে রাজ্জাকের বোলিং রীতিমতো বিস্ময় জাগানিয়া। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণিতে ৬০০'র বেশি উইকেট নিয়েছেন তিনি। ১২৭টি প্রথম শ্রেণির ম্যাচে বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনারের শিকার ৬৩৪ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটেও রাজ্জাকের বোলিং রেকর্ড ঝলমলে। ২৮০টি ম্যাচে নিয়েছেন ৪১২ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। সর্বোচ্চ ৪২১ উইকেটের মালিক ওয়ানডের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শাহরিয়ার নাফিস বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। তার খেলা একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ছিল এই ফরম্যাটে বাংলাদেশের প্রথম ম্যাচ। নাফিসের নেতৃত্বে সেই ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। 

বাংলাদেশের হয়ে ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে খেললেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নাফিস এখনও সাত নম্বরে। ওয়ানডেতে বাঁহাতি এই ব্যাটসম্যান ৪টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরিসহ ৩১.৪৪ গড়ে ২ হাজার ২০১ রান করেছেন। সেঞ্চুরির তালিকায় তার অবস্থান চার নম্বরে। ২৪ টেস্টে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিসহ ২৬.৩৯ গড়ে ১ হাজার ২৬৭ রান করেছেন নাফিস। একমাত্র টি-টোয়েন্টিতে ২৫ রান করেছিলেন তিনি। 

ঘরোয়া ক্রিকেটে নাফিস সব সময়ই পারফর্ম করেছেন। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরিসহ ৩৮.৪০ গড়ে ৮ হাজার ১৪১ রান করেছেন তিনি। ১৮০টি লিস্ট 'এ' ম্যাচে ৯টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিসহ ৩২.৩২ গড়ে ৫ হাজার ২৬৯ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।    

Related Topics

টপ নিউজ

আব্দুর রাজ্জাক / শাহরিয়ার নাফিস / ক্রিকেট / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net