Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2025, 09:45 am
Last modified: 05 October, 2025, 09:46 am

Related News

  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  
  • বাজেট সাপেক্ষে আগামী অর্থবছরে নতুন-পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ছে

এছাড়া সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 October, 2025, 09:45 am
Last modified: 05 October, 2025, 09:46 am
ছবি: মুমিত এম

এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন।  

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি মাসে ১ হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ভাতার পরিমাণ নির্ধারিত না রেখে মূল বেতনের শতাংশ হারে দেওয়ার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়। তাতে সর্বনিম্ন বাড়ি ভাড়া ভাতা ২ হাজার টাকা নির্ধারণ করে মূল বেতনের ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বড় অংশই নিজের বাড়িতে থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। তাই তাদের বাড়ি ভাড়া ভাতার তেমন প্রয়োজন হয় না।

'তবু শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব বিবেচনায় নিয়ে মূল বেতনের শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা না দিয়ে প্রত্যেকের ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানোর সারসংক্ষেপ অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ,' বলেন জানান ওই কর্মকর্তা।

সারা দেশে স্কুল ও কলেজে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন। বর্তমানে ১ হাজার টাকা হারে বাড়ি ভাড়া ভাতা দিতে প্রতি বছর সরকারের ব্যয় হয় প্রায় ৪৭০ কোটি টাকা। এর মধ্যে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ৩৫৭ কোটি টাকা ও কলেজের শিক্ষক-কর্মচারীদের ভাতা ১১২ কোটি টাকা।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ উৎসব বোনাস পেতেন। সম্প্রতি তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে বছরে ২২৯ কোটি টাকা।

নতুন পে-স্কেল বাস্তবায়ন ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বাড়তি চাপ অর্থ মন্ত্রণালয়ের জন্য 'টেনশনের' ব্যাপার উল্লেখ করে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ''আমার সবচেয়ে ভয়ের কারণ হলো নতুন বেতন স্কেল বাস্তবায়ন ও এমপিওভূক্ত শিক্ষকদের বেতন-ভাতার বাড়তি চাপ।''

তিনি আরও বলেন, 'মার্চ-এপ্রিল থেকে বেতন স্কেল কার্যকর করা হলেও জুন পর্যন্ত বাড়তি বেতনের টাকা চলতি বাজেটেই সংস্থান করতে হবে। এছাড়া সরকার বিপুল পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে, যাদের শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধেও অর্থ প্রয়োজন হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

এমপিওভুক্ত শিক্ষক / এমপিওভুক্ত / ভাতা বৃদ্ধি / বাড়ি ভাড়া ভাতা / ভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়তে পারে
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • মাদ্রাসার শীর্ষ পদে অভিজ্ঞতা পুনর্নির্ধারণ, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি  
  • বাজেট সাপেক্ষে আগামী অর্থবছরে নতুন-পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়া শুরু করবে সরকার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net