Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বিক্ষোভকারী কৃষকদের সমর্থন করায় রিহানাকে টুইটারে আক্রমণ কঙ্গনার

বিনোদন

হিন্দুস্তান টাইমস
03 February, 2021, 12:35 pm
Last modified: 03 February, 2021, 12:38 pm

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

বিক্ষোভকারী কৃষকদের সমর্থন করায় রিহানাকে টুইটারে আক্রমণ কঙ্গনার

টুইটারে যার অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি সেই রিহানার প্রশ্ন, ‘কেন আমরা এই বিষয়ে (ভারতের কৃষি আন্দোলন) কথা বলছি না?’
হিন্দুস্তান টাইমস
03 February, 2021, 12:35 pm
Last modified: 03 February, 2021, 12:38 pm

ভারত সরকারের জারি করা নতুন কৃষক আইনের বিরুদ্ধে গত কয়েকমাস ধরেই পথে নেমেছেন কৃষকেরা। এই বিক্ষোভের গন্ডি এখন ভারতের সীমানা পেরিয়ে পৌঁছেছে মার্কিন মুলুকেও। 

ভারতের বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে এবার মুখ খুললেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা। টুইটারে যার অনুসারীর সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি সেই রিহানার প্রশ্ন, 'কেন আমরা এই বিষয়ে (ভারতের কৃষি আন্দোলন) কথা বলছি না?'

মঙ্গলবার সকলকে অবাক করে নিজের টুইটার হ্যান্ডেলে রিহানা ভারতের কৃষক বিক্ষোভ সংক্রান্ত সিএনএন-এর খবরের একটি লিঙ্ক পোস্ট করেন। সেখানে লেখা রয়েছে, ভারতের রাজধানী দিল্লির একাধিক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা, লেখা রয়েছে ২৬ শে জানুয়ারি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রজাতন্ত্র দিবসে পুলিশ ও বিক্ষুদ্ধ কৃষকদের খন্ডযুদ্ধের পরিস্থিতির কথা।   

why aren't we talking about this?! #FarmersProtest https://t.co/obmIlXhK9S— Rihanna (@rihanna) February 2, 2021

রিহানার এই টুইট নিমেষেই ছড়িয়ে পড়ে এবং ভারতের টুইটারের বাসিন্দারাও এই নিয়ে দু'ভাগে ভাগ হয়ে যান। রিহানার এই টুইট শেয়ার হয়েছে প্রায় ২ লক্ষ বার, টুইটিটতে লাইক দিয়েছেন প্রায় ৫ লক্ষ নেটিজেন। 

পপস্টারের এই টুইট নজর এড়ায়নি কঙ্গনারও। তিনি রিহানাকে পালটা আক্রমণ করে লেখেন, 'কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, ওরা সন্ত্রাসবাদী যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি করতে পারে। যেমন আমেরিকায় হয়েছে।' 

No one is talking about it because they are not farmers they are terrorists who are trying to divide India, so that China can take over our vulnerable broken nation and make it a Chinese colony much like USA...
Sit down you fool, we are not selling our nation like you dummies. https://t.co/OIAD5Pa61a— Kangana Ranaut (@KanganaTeam) February 2, 2021

এখানেই থেমে থাকেননি কঙ্গনা। তিনি টুইটের শেষে উল্লেখ করেন, 'বোকা, চুপ করে বসো। আমরা তোমাদের মতো দেশ বিক্রি করছি না'।

ভারতের কৃষক আন্দোলনের পাশাপাশি মঙ্গলবার মায়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদেও সরব হন রিহানা। নিজের স্বাধীন মত প্রকাশের জন্য বরাবরই সমাদৃত এই সংগীতশিল্পী। 

অন্যদিকে কঙ্গনা রানাওয়াত শুরু থেকেই কেন্দ্রের কৃষক বিলের প্রশংসা করে এসেছেন। ২৬ জানুয়ারি লালকেল্লায় ঘটা হিংসাত্মক ঘটনা নিয়েও বিক্ষুদ্ধ কৃষকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন অভিনেত্রী। 

কঙ্গনা শুরু থেকেই বলে আসছেন, এই কৃষক আন্দোলন দেশ-বিরোধী। কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানো তারকাদেরও আক্রমণ করেছেন তিনি।  
 

Related Topics

টপ নিউজ

কৃষক আন্দোলন / বলিউড / কঙ্গনা রানাওয়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 
  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net