Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
18 September, 2025, 01:40 pm
Last modified: 18 September, 2025, 01:49 pm

Related News

  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?

অনেক বিষয়ের মধ্যে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পায় মাস্ক-ট্রাম্প বন্ধুত্বের উত্থান-পতনের গল্প। ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরাতে মাস্ক শত শত কোটি ডলার ব্যয় করলেও, তাদের সম্পর্ক টেকেনি। চ্যাফকিনের ভাষায়, ‘এটি ছিল মাস্কের জীবনের সব বিবাদের মধ্যে সবচেয়ে বড় বিবাদ।’
ব্লুমবার্গ
18 September, 2025, 01:40 pm
Last modified: 18 September, 2025, 01:49 pm
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

বিতর্কিত ও আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কের নানামুখী উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত ব্লুমবার্গের পডকাস্ট সিরিজ 'এলন, ইনক.'–এর শেষ পর্ব প্রকাশিত হয়েছে। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যবসায়ী টুইটার কিনে নতুন নামে রিব্র্যান্ড করার সময় থেকে সিরিজটির যাত্রা শুরু হয়েছিল।

এরপর থেকে নানা নাটকীয় ঘটনা ঘটে গেছে। মাস্ক নিজের কোম্পানিগুলোতে পূর্ণ মনোযোগ দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং এর জের ধরে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। কর্মীদের ব্যাপক ছাঁটাইও করেন তিনি। এসব ঘটনাই উঠে এসেছে পডকাস্টের আলোচনায়।

অশান্ত এই সময়কাল বিশ্লেষণে সাংবাদিক ডেভিড পাপাদোপুলোস একত্র করেন ব্লুমবার্গ নিউজরুমের শীর্ষ মাস্ক-বিশেষজ্ঞদের। তাদের মধ্যে ছিলেন ব্লুমবার্গ বিজনেসউইক–এর ম্যাক্স চ্যাফকিন, মাস্ক বিষয়ক প্রতিবেদক ডানা হাল, প্রযুক্তি প্রতিবেদক কার্ট ওয়াগনার এবং সম্পাদক সারাহ ফ্রিয়ার। তারা একসঙ্গে গত কয়েক বছরে মাস্ককে ঘিরে ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনাগুলো পর্যালোচনা করেন। একইসঙ্গে মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাব্য রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আলোচনা হয়।

পডকাস্টে আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে বিজ্ঞাপনদাতাদের উদ্দেশে মাস্কের ক্ষোভ প্রকাশ, হোয়াইট হাউসের ড্রাইভওয়েতে মাস্ক ও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেসলা প্রদর্শন এবং ডানপন্থী এই বিলিয়নিয়ারের বিতর্কিত অঙ্গভঙ্গি।

তবে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্ব পায় মাস্ক-ট্রাম্প বন্ধুত্বের উত্থান-পতনের গল্প। ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরাতে মাস্ক শত শত কোটি ডলার ব্যয় করলেও, তাদের সম্পর্ক টেকেনি। চ্যাফকিনের ভাষায়, 'এটি ছিল মাস্কের জীবনের সব বিবাদের মধ্যে সবচেয়ে বড় বিবাদ।'

ভবিষ্যৎ প্রসঙ্গে নানা জল্পনা থাকলেও, আলোচকদের মধ্যে ডানা হালের একটি ভবিষ্যদ্বাণীর সঙ্গে অনেকেই একমত পোষণ করেন। আর সেটি হলো- একদিন মাস্ক সত্যিই তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে একটি ক্যান্ডি কোম্পানি খুলবেন।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / ট্রাম্প / উদ্যোক্তা / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প
  • ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?
  • কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দাপ্রধান হিসেবে পুলটের পরিবর্তে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net