Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 September, 2025, 04:25 pm
Last modified: 17 September, 2025, 04:36 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

ভাটারায় হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনা ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালসহ আরও অনেকে।
টিবিএস রিপোর্ট
17 September, 2025, 04:25 pm
Last modified: 17 September, 2025, 04:36 pm
ফাইল ছবি: টিবিএস

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় মো. জাহাঙ্গীর হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এসআই জাকির হোসেন বলেন, 'আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এ আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক গত ২ জুলাই তাদের দেশত্যাগের নির্দেশ দেন।'

শেখ হাসিনা ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী লীগ মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদসহ আরও অনেকে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ২১ জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানাধীন এলাকায় ভিকটিম জাহাঙ্গীর আন্দোলনে অংশ নেন। ওই আন্দোলন দমন করতে শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিরা দাঙ্গা সৃষ্টি করে। আওয়ামী লীগের অর্থের যোগানদাতাদের মদতে আসামিরা অস্ত্র, গোলাবারুদ ও লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন ছত্রভঙ্গ করতে একাধিক ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

এ সময় গুরুতর আহত হয়ে জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ ঘটনায় এ বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
 
Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / ওবায়দুল কাদের / দেশত্যাগে নিষেধাজ্ঞা / হত্যা মামলা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • রামিসা হত্যা: আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন শুনানি ১ জুন
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net