Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সংবিধান আদেশ-২০২৫ এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2025, 09:15 pm
Last modified: 14 September, 2025, 09:27 pm

Related News

  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

সংবিধান আদেশ-২০২৫ এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জামায়াতের

তিনি বলেন, ‘বাংলাদেশে অতীতে এ ধরনের নজির রয়েছে। এমনকি সাংবিধানিক সংশোধনীও রহিত করা হয়েছে। ষোড়শ সংশোধনীও বাতিল করা হয়েছে। তাই জুলাই সনদকে সংবিধান আদেশে আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছি।’
টিবিএস রিপোর্ট
14 September, 2025, 09:15 pm
Last modified: 14 September, 2025, 09:27 pm
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: সংগৃহীত

সংবিধান আদেশ-২০২৫ এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, 'আমরা প্রস্তাব করেছি সংবিধান আদেশ-২০২৫ এর মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেটার ওপর গণভোট করলে সেটি আরও শক্তিশালী হবে।'

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'এতে করে পরবর্তীতে কেউ এটি চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না।। কারণ সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণের অভিপ্রায়ের যে কথা বলা হয়েছে, সে অনুযায়ী সংবিধান আদেশ হলে এটি শক্তিশালী হবে।'

তিনি ১৯৭০ সালের এলএফও, জিয়াউর রহমানের রেফারেন্ডাম এবং ৯১- এর গণঅভ্যুত্থানের পর সংবিধানের পরিবর্তনের বিষয়টি রেফারেন্স হিসেবে উল্লেখ করেন। 

হামিদুর রহমান আযাদ বলেন, 'জুলাই সনদকে আইনি ভিত্তি দিলে আগামীতে এর ভিত্তিতেই ভোট হতে হবে। এতে নির্বাচন উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে।' 

তিনি বলেন, 'জুলাই সনদে ৮৪টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তাই এটি বাস্তবায়নে আর কোনো বাধা নেই। আলোচনারও কিছু নেই। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি সনদ সই হলেই রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে। গণতন্ত্রের পথে নবযাত্রায় এর আইনি ভিত্তির বিকল্প নেই। যাতে করে পরবর্তীতে কেউ চ্যালেঞ্জ করে এটি রহিত করার সুযোগ না পায়।' 

তিনি আরও বলেন, 'বাংলাদেশে অতীতে এ ধরনের নজির রয়েছে। এমনকি সাংবিধানিক সংশোধনীও রহিত করা হয়েছে। ষোড়শ সংশোধনীও বাতিল করা হয়েছে। তাই জুলাই সনদকে সংবিধান আদেশে আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছি।'

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আরও জানান, 'আমরা সাংবিধানিক নয়, সংবিধান আদেশ চাই। কারণ সাংবিধানিক আদেশও অনেক সময় চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। সংবিধান আদেশ হলে এটি শক্তিশালী হবে। আর গণভোটের মাধ্যমে হলে আরও মজবুত হবে। আমরা সে প্রস্তাব দিয়েছি।'

Related Topics

টপ নিউজ

হামিদুর রহমান আযাদ / সংবিধান আদেশ-২০২৫ / জুলাই সনদ / বাংলাদেশ জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি জামায়াতের, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের ঘোষণা
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net