Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বোরহানউদ্দিনের সহিংসতা: জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 October, 2019, 03:45 pm
Last modified: 26 October, 2019, 04:09 pm

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

বোরহানউদ্দিনের সহিংসতা: জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুদুর রহমান ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে ১৫ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন জমা দেন
টিবিএস রিপোর্ট
26 October, 2019, 03:45 pm
Last modified: 26 October, 2019, 04:09 pm
২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনের এক হিন্দু যুবকের হ্যাক হওয়া ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ একটি পোস্টকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ‘তৌহিদি জনতা’ ব্যানারে স্থানীয় একদল লোক।

ভোলার বোরহানউদ্দিনে সংঘাতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। 

শনিবার সকালে কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুদুর রহমান ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে ১৫ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন জমা দেন। 

মামুদুরের সাথে তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আতাহার মিয়া এবং সদর সারকেল অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক।
 
তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর মামুদুর রহমান সাংবাদিকদের জানান, তিন দিন মেয়াদের কমিটির রিপোর্ট প্রদানের কথা ছিল গত বৃহস্পতিবার। জেলা প্রশাসকের নিকট থেকে দু’দিন সময় বাড়িয়ে নিয়ে ৫ম দিনে আজ শনিবার সকালে তাদের তদন্ত প্রতিবেদন ভোলা জেলা প্রশাসকের এর নিকট জমা দিয়েছেন।

২০ অক্টোবর বোরহানউদ্দিনের হিন্দু পল্লীতে হামলা চালায় একদল লোক (ছবি: ইউএনবি)

তবে প্রতিবেদনে কী আছে বলতে রাজি হননি মামুদুর। তিনি বলেন, এ ব্যাপারে ‘উচ্চ আদালতের বাধ্যবাধকতা’ রয়েছে। 

ভোলার বোরহানউদ্দিনে সংঘাতের ঘটনায় পুলিশের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রধান হলেন বাহিনীর বরিশাল রেঞ্জের ডিআইজি। ওই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনের এক হিন্দু যুবকের হ্যাক হওয়া ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ একটি পোস্টকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ‘তৌহিদি জনতা’ ব্যানারে স্থানীয় একদল লোক। দফায় দফায় সংঘর্ষে মাদ্রাসাছাত্রসহ ৪ জন নিহত হওয়ার পাশাপাশি শতাধিক আহত হন।

একইদিন বোরহানউদ্দিনের হিন্দু পল্লীতে হামলা চালিয়ে বেশ কয়েকটি ঘরবাড়িসহ মন্দিরে হামলা চালায় একদল লোক। 

এ ঘটনায় দুটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

Related Topics

টপ নিউজ

ভোলায় সহিংসতা / ভোলা সংঘর্ষ / ভোলা / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net