Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
দেশে পোর্টেবল এআই-চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস আনছে মার্কিন প্রতিষ্ঠান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 09:50 pm
Last modified: 04 September, 2025, 10:13 pm

Related News

  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

দেশে পোর্টেবল এআই-চালিত আল্ট্রাসাউন্ড ডিভাইস আনছে মার্কিন প্রতিষ্ঠান

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন কোম্পানির কর্মকর্তাদের বৈঠক, এশিয়ায় প্রথম দেশ হিসেবে এই প্রযুক্তি পাচ্ছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 09:50 pm
Last modified: 04 September, 2025, 10:13 pm
ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

দেশের স্বাস্থ্যসেবা খাতে এক 'যুগান্তকারী' সংযোজন হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত পোর্টেবল আলট্রাসাউন্ড ডিভাইস। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান 'এক্সো ইমেজিং' বাংলাদেশে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই অত্যাধুনিক প্রযুক্তি ও এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মকর্তারা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আক্কারাজু। 

আজ (৪ সেপ্টেম্বর) রাত ৯টা নাগাদ প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ খবর জানানো হয়েছে। 

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসা প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এক্সো'র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইউসুফ হক বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এই ডিভাইসটি চালু করা হবে। তবে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে এর সুবিধা পৌঁছে দেওয়াই তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য।

তিনি বলেন, 'এই ডিভাইসটি সহজে বহনযোগ্য এবং অত্যন্ত কার্যকরভাবে ডিজাইন করা হয়েছে, যা প্রত্যন্ত অঞ্চলেও উচ্চমানের রোগ নির্ণয় সেবা নিশ্চিত করবে।' 

তিনি আরও যোগ করেন, 'এটি বিশ্বজুড়ে, বিশেষ করে গ্রামীণ বাংলাদেশের মতো জায়গায় স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটাবে। ডাক্তার ও নার্সরা শিগগিরই এটি স্টেথোস্কোপের মতো ব্যবহার করবেন।'

এক্সো'র প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ আক্কারাজু জানান, এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ হিসেবে এই প্রযুক্তি গ্রহণ করছে। বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন নিয়ে এটি ব্যবহৃত হচ্ছে। 

তিনি বলেন, 'শিগগিরই আমরা মেক্সিকো এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশেও এটি চালুর পরিকল্পনা করছি।'

এই এআই-চালিত পোর্টেবল আলট্রাসাউন্ড ডিভাইসটি হৃদরোগ, যক্ষ্মা, স্তন ক্যান্সার, ফুসফুসের রোগ, থাইরয়েডের সমস্যা এবং গর্ভাবস্থাসংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সহায়তা করবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে একটি বড় পদক্ষেপ। 

'এটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাচ্ছে। স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা অসাধারণ। আমরা জানি, রোগ নির্ণয়ের মাধ্যমেই চিকিৎসা শুরু হয়। রোগীরা প্রায়ই পরীক্ষার জন্য অপেক্ষা করতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। এই প্রযুক্তি রোগীকে ডায়াগনস্টিকসের কাছাকাছি নিয়ে এসে সেই ভোগান্তি কমাতে সাহায্য করতে পারে', বলেন তিনি। 

এক্সো'র বোর্ড সদস্য ও ইন্টেল করপোরেশনের সাবেক চেয়ারম্যান ওমর ইশরাক বলেন, 'বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি "গেম চেঞ্জার"। বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই ধরনের প্রযুক্তি সেই ব্যবধান কমাতে সাহায্য করতে পারে।' 

তিনি আরও বলেন, 'এটি মূলত পরবর্তী প্রজন্মের স্টেথোস্কোপ—একটি শক্তিশালী টুল যা তাৎক্ষণিক, এআই-নির্ভর ডায়াগনস্টিক তথ্য সরবরাহ করে।'

বৈঠকে অন্যদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান, বিডা'র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) / পোর্টেবল আলট্রাসাউন্ড / আলট্রাসাউন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • এআই খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকছে বাজেটে
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net