Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
দ্বিতীয় মেয়াদে আইজিপি হতে আগ্রহী ছিলাম না: ট্রাইব্যুনালে আব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 04:15 pm
Last modified: 04 September, 2025, 07:59 pm

Related News

  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘ভয়ঙ্কর অশনিসংকেত’ বললেন ফরহাদ মজহার

দ্বিতীয় মেয়াদে আইজিপি হতে আগ্রহী ছিলাম না: ট্রাইব্যুনালে আব্দুল্লাহ আল মামুন

তিনি বলেন, ‘তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে নিজের অনাগ্রহের কথা জানালেও গোপালগঞ্জকেন্দ্রিক দ্বন্দ্বের কারণে আবারও তাকে আইজিপি করা হয়।’
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 04:15 pm
Last modified: 04 September, 2025, 07:59 pm
ফাইল ছবি: টিবিএস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, অবসরে যাওয়ার কথা থাকলেও আইজিপি হিসেবে দেড় বছর তার মেয়াদ বাড়ানো হয়। নিজের সম্মতিতে এ দেড় বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হলেও দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর সময় তিনি অনাগ্রহ প্রকাশ করেছিলেন। এমনকি জ্যেষ্ঠতার ভিত্তিতে অন্য কাউকে আইজিপির দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবীর জেরা চলাকালে এ দাবি করেন মামুন।

তিনি জানান, 'তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিবকে নিজের অনাগ্রহের কথা জানালেও গোপালগঞ্জকেন্দ্রিক দ্বন্দ্বের কারণে আবারও তাকে আইজিপি করা হয়।'

এর আগে গত ২ সেপ্টেম্বর তিনি রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। তাকে জেরা করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত তাকে জেরা করা হয়। এরপর ট্রাইব্যুনাল বিরতি দেয়।

জেরার সময় আইনজীবী আমির হোসেন বলেন, 'তদবির করে আপনি আইজিপি হিসেবে এক্সটেনশন নিয়েছেন।' জবাবে মামুন এ অভিযোগ অস্বীকার করেন। পাল্টা প্রশ্নে দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর সময় আপত্তি জানিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি অবসরের পর দুই দফা চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি ব্যাখ্যা করেন।

জেরায় মামুন আরও জানান, ছাত্রজীবনে তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা দীর্ঘদিন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং ছোট ভাইও একই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এছাড়া ২০১৮ সালের নির্বাচন ঘিরে ভোট কারচুপি ও অনিয়মের ঘটনায় অন্য কর্মকর্তাদের মতো তিনিও পদক পান। তবে পদকপ্রাপ্তির সুনির্দিষ্ট কারণ স্মরণ করতে পারেননি। এর আগে ও পরে আরও দুবার তিনি পদক পেয়েছিলেন বলে জানান।

এর আগে, ২ সেপ্টেম্বর জবানবন্দি শেষে তাকে আংশিক জেরা করা হয় শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের পক্ষ থেকে। এরপর ৩ সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের প্রেক্ষিতে বাকি জেরার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

Related Topics

টপ নিউজ

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন / সাবেক আইজিপি / মানবতাবিরোধী অপরাধ / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ / জুলাই গণ-অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • সাবেক আইজিপি ময়নুল ইসলামের বিদেশের মিশনে নিয়োগ বাতিল
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • এপস্টিনের কর্মকাণ্ড ‘মানবতাবিরোধী অপরাধের’ পর্যায়ে পড়তে পারে: জাতিসংঘ
  • চানখাঁরপুল হত্যা মামলা: কম সাজায় অসন্তোষ প্রসিকিউশনের, দণ্ড বাড়াতে করবেন আপিল
  • জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘ভয়ঙ্কর অশনিসংকেত’ বললেন ফরহাদ মজহার

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net