Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
রোহিঙ্গা সঙ্কট একপাশে রেখে মিয়ানমার থেকে চাল কিনছে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
24 January, 2021, 09:10 pm
Last modified: 24 January, 2021, 09:18 pm

Related News

  • খাদ্য মন্ত্রণালয়ের রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ
  • আগামী ৫ বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন করে উচ্চমানের গম আমদানির চুক্তি করেছে বাংলাদেশ
  • বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ; পাঁচ মাসে এসেছে ২১ হাজার ৩৬০ টন চাল
  • মিয়ানমার ও ভারত থেকে এলো ৩৭ হাজার টন চাল
  • আগামীকাল ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছাবে

রোহিঙ্গা সঙ্কট একপাশে রেখে মিয়ানমার থেকে চাল কিনছে বাংলাদেশ

দুই দেশের সরকারের মধ্যে চুক্তি অনুসারে; চালের মূল্য, বীমা, ফ্রেইট লাইনার খরচ সবমিলিয়ে টনপ্রতি ৪৮৫ মার্কিন ডলারে মিয়ানমার থেকে সাদা (অসিদ্ধ) চাল আমদানি করবে বাংলাদেশ
টিবিএস ডেস্ক
24 January, 2021, 09:10 pm
Last modified: 24 January, 2021, 09:18 pm
মিয়ানমারের শান প্রদেশের নুয়াং শুয়ে উপত্যকার একটি ধানক্ষেতের দৃশ্য। ছবি: অ্যাং ওয়াং/ রয়টার্স

রোহিঙ্গা সঙ্কট নিয়ে চলমান মতপার্থক্য এড়িয়ে মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে বাংলাদেশ। দেশে ১৬ কোটির বেশি জনসংখ্যার প্রধান খাদ্য উৎসটির ঘাটতি পূরণেই দ্রুত এ পদক্ষেপ নিচ্ছে সরকার। 

চালের উচ্চমূল্য সরকারের জন্য সবসময়েই ছিল সংবেদনশীল। গতবছর দেশে ব্যাপক বন্যায় বিপুল পরিমাণ জমির ফসল নষ্ট হওয়ায় চালের মজুদ হ্রাস পায়। ফলে বাজারদরও চড়তে থাকে। দেশে মজুদের এ ঘাটতি পূরণেই তৎপর হয়েছে কর্তৃপক্ষ।  

তবে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরনার্থীর প্রত্যাবাসনে মিয়ানমারের অনীহায় ঢাকা সন্তুষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর চরম নিপীড়নমূলক অভিযানের মুখে এদের সিংহভাগ বাংলাদেশে আশ্রয় নেয়। এনিয়ে দুই দেশের চরম মতপার্থক্য থাকা সত্বেও আপাতত সেটা পাশ কাটিয়ে চাল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘ তদন্তকারীরা রোহিঙ্গা বিতারণকে গণহত্যার অভিপ্রায়ে নেওয়া পদক্ষেপ বললেও, মিয়ানমার বরাবর সে অভিযোগ অস্বীকার করে আসছে। 

দুই দেশের সরকারের মধ্যে চুক্তি অনুসারে; চালের মূল্য, বীমা, ফ্রেইট লাইনার খরচ সবমিলিয়ে টনপ্রতি ৪৮৫ মার্কিন ডলারে মিয়ানমার থেকে সাদা (অসিদ্ধ) চাল আমদানি করবে বাংলাদেশ। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম রয়টার্সকে জানান।  

তিনি বলেন, "আমাদের প্রধান লক্ষ্য বাজারে চালের দাম কমানো। সরকারিভাবে এজন্য এক কোটি টন চাল কেনা হবে। পাশাপাশি, আগামী জুন নাগাদ বেসরকারি পর্যায়ে ব্যবসায়ীদের আরও এক কোটি টন কেনার অনুমতি দেওয়া হয়েছে।"

মিয়ানমারের সঙ্গে নির্ধারিত পরিমাণ চাল ক্রয়ের চুক্তি শিগগির স্বাক্ষরিত হবে এবং এপ্রিল নাগাদ কয়েক ধাপে সম্পূর্ণ চালান পৌঁছাবে বলেও উল্লেখ করেন সচিব।  

দ্বিপাক্ষিক সরকারি চুক্তিতে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা নাফেদ এর কাছ থেকেও দেড় লাখ টন চাল কিনছে বাংলাদেশ। দানাদার শস্যটি ক্রয়ে সম্প্রতি বেশকিছু বড় অংকের দরপত্রও আহবান করা হয়।  

নাজমানারা খানুম বলেন, 'রাষ্ট্রীয় চুক্তির আওতায় আমরা ভারত থেকে আরও চাল কিনতে পারি।' এব্যাপারে খাদ্য মন্ত্রণালয় ভারতের একাধিক রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি যোগ করেন। 

বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহৎ চাল উৎপাদক। বার্ষিক উৎপাদন হয় সাড়ে ৩ কোটি টন। তবে স্থানীয় উৎপাদনের সিংহভাগ জনসংখ্যার চাহিদা পূরণেই লাগে। তাই বন্যা বা ক্ষরার মতো দুর্যোগে শস্যের ক্ষতি হলে; প্রায়শই বড় আকারে আমদানির প্রয়োজন দেখা দেয়।  

সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা সঙ্কট / ,মিয়ানমার থেকে চাল আমদানি / খাদ্য মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • খাদ্য মন্ত্রণালয়ের রেকর্ড পরিমাণ ধান ও চাল সংগ্রহ
  • আগামী ৫ বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন করে উচ্চমানের গম আমদানির চুক্তি করেছে বাংলাদেশ
  • বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ; পাঁচ মাসে এসেছে ২১ হাজার ৩৬০ টন চাল
  • মিয়ানমার ও ভারত থেকে এলো ৩৭ হাজার টন চাল
  • আগামীকাল ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান পৌঁছাবে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net