Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
শাহীনুলের লেনদেন খতিয়ে দেখছে বিএফআইইউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2025, 08:05 pm
Last modified: 25 August, 2025, 08:28 pm

Related News

  • বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
  • সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ
  • ৮ সপ্তাহে বাংলা কিউআরে লেনদেন ৩,৫৭৮ কোটি টাকা  
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

শাহীনুলের লেনদেন খতিয়ে দেখছে বিএফআইইউ

গত ১৮ আগস্ট শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এরপর থেকে তিনি ছুটিতে আছেন।
টিবিএস রিপোর্ট
25 August, 2025, 08:05 pm
Last modified: 25 August, 2025, 08:28 pm
এএফএম শাহীনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের লেনদেনের তথ্য খতিয়ে দেখছে সংস্থাটি।

সোমবার (২৫ আগস্ট) সংস্থাটির একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করে জানান, শাহীনুলের স্ত্রী সুমা ইসলামের অ্যাকাউন্টের তথ্যও পর্যালোচনা করা হচ্ছে।

গত ১৮ আগস্ট শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এরপর থেকে তিনি ছুটিতে আছেন। বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহীনুল ইসলাম এসব ভিডিওকে ভুয়া দাবি করলেও গত ১৯ আগস্ট তিনি অফিসে অনুপস্থিত ছিলেন।

পরদিন ২০ আগস্ট তিনি অফিসে গেলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ওইদিন সরকার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সাইদ কুতুবকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির দুই সদস্য হলেন– বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক মো. মতিউর রহমান। আর যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম সদস্যসচিব। ৭ কর্মদিবসের মধ্যে এই কমিটির রিপোর্ট দেওয়ার কথা।

আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে গত বছরের ৮ আগস্ট পদত্যাগে বাধ্য হন বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস। এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর চলতি বছরের ১৬ জানুয়ারি নিয়োগ পান শাহীনুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

বিএফআইইউ প্রধান / এএফএম শাহীনুল ইসলাম / লেনদেন / আর্থিক গোয়েন্দা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত পেলেন ২৬ হাজার গ্রাহক
  • সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ
  • ৮ সপ্তাহে বাংলা কিউআরে লেনদেন ৩,৫৭৮ কোটি টাকা  
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net