Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
সোমবার থেকে সকল প্রকার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 January, 2021, 03:30 pm
Last modified: 16 January, 2021, 04:54 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

সোমবার থেকে সকল প্রকার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাজ্য

ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি বলেন, এই বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়ার প্রয়োজন পড়বে। “শুধু দেখতে হবে কোনটি কাজ করছে এবং যদি কাজ করে তাহলে সে অনুযায়ী পরবর্তী ধাপে যেতে হবে।”
টিবিএস ডেস্ক
16 January, 2021, 03:30 pm
Last modified: 16 January, 2021, 04:54 pm
ফাইল ছবি। (সংগৃহীত)

কোভিডের অজ্ঞাত ধরন (স্ট্রেইন) হতে সুরক্ষা নিশ্চিত করতে  আসন্ন সোমবার থেকে  যুক্তরাজ্য সকল ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশের বাইরে থেকে যারাই আসবেন প্রত্যককে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

ব্রাজিলে করোনাভাইরাসের নয়া ধরন শনাক্তের পরপরই শুক্রবারে দক্ষিণ আমেরিকা ও পর্তুগালের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

প্রধানমন্ত্রী বরিস জনসন জানান,  নতুন এই নীতি ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

গত ২৮ দিনে দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,২৮০ জনের। করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৮৭ হাজার ২৯১।

শুক্রবার সর্বশেষ প্রতিবেদনে জানা যায়; নতুন করে  ৫৫ হাজার ৭৬১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, আগেরদিনও এ সংখ্যা  ছিল ৪৮ হাজার৬৮২ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, মহামারী শুরুর পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ মারা গেছে। 

ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, "এসময়ে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ । জনগণকে রক্ষা করার জন্যই দিনের পর দিন আমরা এমন সব পদক্ষেপ নিচ্ছি।"

"করোনাভাইরাসের টিকার ব্যাপারে আমরা  আশাবাদী এবং একই সঙ্গে নতুন যে স্ট্রেইন দেশের বাইরে থেকে আসছে সেটা বন্ধ করার জন্য আমাদের অবশ্যই এই  অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে।"

সোমবার স্থানীয় সময় ভোর চারটা থেকে সকল ধরনের ভ্রমণের পথ বন্ধ থাকবে।

এরপর যারা যুক্তরাজ্যে আসবেন, পাঁচ দিন পর পরীক্ষায় তাদের  করোনাভাইরাস রেজাল্ট 'নেগেটিভ' না আসলে তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

যেসব দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার মানুষের ওপর যুক্তরাজ্য ভ্রমণের পর কোয়ারেন্টিনে না থাকার ধারনাকে কেন্দ্র করে গ্রীষ্মে 'ট্রাভেল করিডর'  ধারণার উদ্ভব হয়।

এ সপ্তাহের শুরুতেই হাসপাতালে সর্বাধিক সংখ্যক রোগী ভর্তি হবার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস) এখন 'অস্বাভাবিক চাপের' মুখে আছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি যারা সবচেয়ে গুরুতর অবস্থায় আছেন, তাদের টিকাগ্রহণ সম্পন্ন হলেই বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে কী পদক্ষেপ নেয়া যায় সে নিয়ে ভাববেন বলে জানিয়েছেন বরিস জনসন। 

ইংল্যান্ডে বর্তমানে দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে।

ঘরে থাকা বাধ্যতামূলক করা হয়েছে; খাবার কেনা, ব্যায়াম অথবা এমন কোন কাজ যেটা ঘরে বসে থেকে করা সম্ভব না এমন অল্প কিছু কারণেই ঘরের বাইরে যাবার অনুমতি আছে।

স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডের কিছু স্থানেও একই পদক্ষেপ নেয়া হয়েছে।

ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি বলেন, এই বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়ার প্রয়োজন পড়বে। "শুধু দেখতে হবে কোনটি কাজ করছে এবং যদি কাজ করে তাহলে সে অনুযায়ী পরবর্তী ধাপে যেতে হবে।"

তিনি আরও বলেন,  আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে বেশিরভাগ স্থানে মানুষ সর্বোচ্চ সংখ্যায় হাসপাতালে ভর্তি হবে। তবে তারা অনুমান করছেন দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চল এবং লন্ডনে শনাক্তের সর্বোচ্চ মাত্রা 'ইতোমধ্যে পার হয়ে গেছে' । 

পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, ১৪ জানুয়ারি পর্যন্ত জিনগতভাবে নিশ্চিত ৩৫টি নতুন কোভিড স্ট্রেইন এবং সম্ভাব্য ১২ টি স্ট্রেইন শনাক্ত করা হয়েছে।ধারনা করা হচ্ছে এগুলোর উৎপত্তিস্থল দক্ষিণ আফ্রিকা। 

এর আগে আরেকজন প্রসিদ্ধ বিজ্ঞানী জানিয়েছিলেন, ব্রাজিলে দেখা যাওয়া নতুন দুটি ধরনের একটিকে যুক্তরাজ্যে শনাক্ত করা হয়েছে। কিন্তু তিনি এও উল্লেখ করেন যে, চিন্তিত হবার মত ধরন এটি ছিল না। 

সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স আশাবাদ ব্যক্ত করে বলেন, " আমাদের কাছে যে ভ্যাকসিন আছে তা যুক্তরাজ্যে  কোভিডের ধরন এবং অন্যান্য ধরন থেকেও আমাদের সুরক্ষা দিতে পারবে।"

"তবে প্রশ্ন হলো কোন মাত্রা পর্যন্ত।"

"তবে টিকা নিয়েছেন বলেই যে আপনি বিপদমুক্ত এবং আপনার কাছ থেকে ভাইরাস ছড়াবে না তা নয়। ভ্যাকসিনের অর্থ হলো মারাত্মক রোগের হাত থেকে আপনি বিপদমুক্ত।" যোগ করেন স্যার প্যাট্রিক।

 

সূত্রঃ বিবিসি

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / করোনাভাইরাস / কোভিডের নতুন ধরন / লকডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net