Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 07:45 pm
Last modified: 02 August, 2025, 07:58 pm

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর: আসিফ নজরুল

আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোন চুক্তি হয়নি। ভারতের সঙ্গেও না, পাকিস্তানের সঙ্গেও না। এই চুক্তি হলে সৌদি আরবে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। আগের সরকার এই চুক্তির জন্য বহুবার চেষ্টা করেও সফল হয়নি।’
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 07:45 pm
Last modified: 02 August, 2025, 07:58 pm
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, 'আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে।'

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, 'বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোন চুক্তি হয়নি। ভারতের সঙ্গেও না, পাকিস্তানের সঙ্গেও না। এই চুক্তি হলে সৌদি আরবে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। আগের সরকার এই চুক্তির জন্য বহুবার চেষ্টা করেও সফল হয়নি।'

মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, 'গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যারা যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে বৈঠক করে ঢাকায় ফিরে আসার পর জানাই যে, মালয়েশিয়া কর্মীদের নিতে রাজি হয়েছে—তখন তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ি। আমাকে ফেসবুকে গালাগালি করে বলা হয়, অবৈধভাবে থাকা কর্মীদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠানো হচ্ছে। আপনারা এত বড় একটা দাবি বাস্তবায়িত হওয়ার পরও গালি দেন।'

তিনি আরও বলেন, 'রিইন্ট্রিগ্রেশন প্রক্রিয়ায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কার্যক্রম কিছুটা সহজ করেছি, ডিজিটালাইজেশন করেছি—যাতে প্রবাসীরা হয়রানি ও ভোগান্তি থেকে মুক্তি পান। নতুন করে বিদেশে গেলে আপনারা এই সুবিধাগুলো বুঝতে পারবেন।'

বিদেশে যেতে আগ্রহীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, 'আপনারা বাইরে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে যাবেন। কে পাঠাচ্ছে, প্রতারক কি না, যাচাই করে নেবেন। বিদেশকে যেন 'বেহেশত' মনে না করেন। আমি সৌদি আরবে এমন অবস্থা দেখেছি যেখানে মানুষের জীবন বাংলাদেশের খারাপ বস্তির চেয়েও খারাপ। ৮-৯ লাখ টাকা খরচ করে এতটা দুর্বিষহ জীবন কেউ কামনা করে না।'

'আপনার যদি ১০ লাখ টাকা থাকে, তাহলে তা দিয়ে দেশে ছোটখাটো ব্যবসা করা যায়। ১৮ কোটি মানুষের দেশে ছোট্ট একটি দোকান দিয়েও লাভ করা সম্ভব। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, কিন্তু এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ১০-১৫ লাখ টাকা খরচ করে ঝাঁপ দেবেন না,' বলেন আসিফ নজরুল।

বিদেশগামী কর্মীদের সতর্ক করে তিনি বলেন, 'যারা বিদেশ যাচ্ছেন, তাদের ৯৯ শতাংশই ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। কিন্তু মাত্র ১ শতাংশ বিভিন্ন সমস্যার সৃষ্টি করেন, যার কারণে বাকি ৯৯ শতাংশকে ভোগান্তিতে পড়তে হয়। এসব ঘটনার প্রভাব আমাদের দেশ থেকেও শ্রমিক পাঠানো কঠিন করে তোলে।'

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / আইন উপদেষ্টা / প্রবাসী কল্যাণ উপদেষ্টা / শ্রমিক / প্রবাসী শ্রমিক / শ্রমিক অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • বেতন-ভাতা পরিশোধের আশ্বাস, ৭ ঘণ্টা পর তেজগাঁও সড়ক অবরোধ প্রত্যাহার
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী
  • ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net