Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মিরাজের ‘মিশন ওয়েস্ট ইন্ডিজ’

খেলা

টিবিএস রিপোর্ট
13 January, 2021, 05:25 pm
Last modified: 13 January, 2021, 05:49 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

মিরাজের ‘মিশন ওয়েস্ট ইন্ডিজ’

খরা কাটিয়ে এবার চেনা ছন্দে ফিরতে চান মেহেদী হাসান মিরাজ। এই মিশনে ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্য বানিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ বলে একটু বাড়তি আত্মবিশ্বাসই পাচ্ছেন ডানহাতি এই অলরাউন্ডার।
টিবিএস রিপোর্ট
13 January, 2021, 05:25 pm
Last modified: 13 January, 2021, 05:49 pm

বাংলাদেশ দলে অভিষেকেই হইচই ফেলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট সিরিজে ডানহাতি এই অফ স্পিনার হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রধান বোলিং অস্ত্র। বল ছুড়লেই উইকেট জমা হচ্ছিল তার ঝুলিতে। স্বপ্নের অভিষেকের পরের তিন বছরও দারুণ কাটে মিরাজের। কিন্তু এই ধারায় স্থায়ী হতে পারেননি তিনি।

করোনাভাইরাসের প্রকোপের আগের কয়েকটি সিরিজে নির্বিষ থেকে গেছেন ২৩ বছর বয়সী এই তরুণ স্পিনার। বল হাতে নিজেকে মেলে ধরতে না পারায় বাদ পড়ার অভিজ্ঞতাও হয়েছে তার। এই খরা কাটিয়ে এবার চেনা ছন্দে ফিরতে চান মিরাজ। এই মিশনে ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্য বানিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার।   

ওয়েস্ট ইন্ডিজ বলে একটু বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন মিরাজ। ক্যারিবীয়দের বিপক্ষে বল হাতে পাওয়া সাফল্যই তাকে সাহস যোগাচ্ছে। টেস্ট এবং ওয়ানডে; দুই ফরম্যাটেই উইন্ডিজের বিপক্ষে দাপট দেখানোর সুখস্মতি আছে বাংলাদেশের এই অলরাউন্ডারের। 

মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে ফুরফুরে মেজাজে মিরাজ। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি টেস্ট খেলেছেন মিরাজ। সাত ইনিংসে ১৮.০০ গড়ে নিয়েছেন ২৪টি উইকেট। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ডানহাতি এই স্পিনার পরের ইনিংসে নেন ৫ উইকেট। ওয়ানডেতেও কার্যকরী বোলিং করেছেন মিরাজ, ১০ ম্যাচে তার শিকার ১২ উইকেট। 

নিজেকে ফিরে পাওয়ার মিশনে নিজে থেকেই এই সুখস্মৃতি মনে করলেন মিরাজ। বুধবার জাতীয় দলের অনুশীলন শেষে তিনি বলেন, 'দেশের মাটিতে বা বাইরে শেষ তিন-চারটি আন্তর্জাতিক ম্যাচ আমি অতটা ভালো করতে পারিনি। তবে আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কয়টা ম্যাচ খেলেছি, আমার জন্য একটা আলাদা সুযোগ থাকবে।'

'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে খেলা টেস্ট এবং ওয়ানডে; দুই ফরম্যাটেই আমি ভালো করেছি। আমার অবশ্যই ভালো অনুভূতি থাকবে যে, এখানে যদি ভালো করতে পারি, তাহলে নিজেকে ফেরানোর দারুণ একটা সুযোগ পাব। ভালো পারফরম্যান্স করার চেষ্টা থাকবে, দিনশেষে দলও যেন ভাল ফলাফল করে।'

জাতীয় দলের অনুশীলনে শেখ মেহেদী হাসানের সঙ্গে মিরাজ (ডানে)। ছবি: বিসিবি

করোনার বিরতির পর উইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। স্বস্তির এই খবরে সবার মতো মিরাজও উচ্ছ্বসিত। তিনি বলেন, 'খুব ভালো লাগছে যে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আমরা একটা পরিস্থিতি পার করেছি শেষ এক বছরে। হতাশ ছিলাম, কীভাবে কী করব না করব। সেভাবে অনুশীলন করতে পারছিলাম না। তারপরও চেষ্টা করছিলাম। এক বছর পর খেলা শুরু হচ্ছে, আমরা প্রত্যেকেই খুশি।'

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান। এ নিয়েও উচ্ছ্বাস আছে মিরাজের, 'অনেকদিন পর একসাথে হয়েছি এবং আমাদের সবাই অনেক উৎফুল্ল খেলার জন্য। সাকিব ভাইও দলে ফিরেছেন, উনি তো এক বছর দলের বাইরে ছিলেন। আমি মনে করি আমাদের দল খুব ভালো অবস্থায় আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালো কিছু করতে পারব।'

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। আগামী ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ-উইন্ডিজ। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net