Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
স্ত্রীসহ পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
23 July, 2025, 06:15 pm
Last modified: 23 July, 2025, 06:18 pm

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

স্ত্রীসহ পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে, আজ বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট 
23 July, 2025, 06:15 pm
Last modified: 23 July, 2025, 06:18 pm
রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন। ফাইল ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকা রাজশাহী রেঞ্জ পুলিশের সাবেক ডিআইজি ও  বর্তমানে অবসরপ্রাপ্ত মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী নুরজাহান আক্তার হীরাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে, আজ বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর অভিযুক্তরা হলেন— শাহজালাল ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম ও তার স্ত্রী নাজমুন নাহার স্বর্ণা।

দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক মিনু আক্তার— বাতেন দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, আসামি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এসব সম্পদ তিনি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন। এজন্য জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রী দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ একান্ত প্রয়োজন।

দুদকের পক্ষে সংস্থাটির আরেক উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায়— অভিযুক্ত শহিদুল ও তার স্ত্রীর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মেসার্স লাকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলাউদ্দিন মোল্লা ও শাহজালাল ইসলামী ব্যাংকের দোহার শাখার সাবেক ব্যবস্থাপক শহিদুল ইসলামের বিরুদ্ধে জাল মানি রিসিটের মাধ্যমে, এই শাখার মেয়াদি আমানতের ৯০ লাখ টাকা নগদায়নের প্রচেষ্টা গ্রহণ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। একারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

সাবেক ডিআইজি / আব্দুল বাতেন / দেশত্যাগে নিষেধাজ্ঞা / দুদক / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া: কেন এখনও তদন্তক্ষমতা থেকে বঞ্চিত কমিশন ?
  • অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net