Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

আর্থ.কম
06 July, 2025, 07:55 pm
Last modified: 06 July, 2025, 08:13 pm

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

মানব শুক্রাণু ও ডিম্বাণুতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা

পরীক্ষায় দেখা যায়, নারীদের ৬৯ শতাংশ এবং পুরুষদের ৫৫ শতাংশের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে।
আর্থ.কম
06 July, 2025, 07:55 pm
Last modified: 06 July, 2025, 08:13 pm
ছবি: সংগৃহীত

চুলের চেয়েও সরু ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো এখন রক্তসহ মানবদেহের এমন সব অপ্রত্যাশিত জায়গায় পাওয়া যাচ্ছে, যা আগে আমাদের ভাবনারও বাইরে ছিল।

ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড এমব্রায়োলজির সম্মেলনে উপস্থাপিত তথ্য বলছে, নারীর ডিম্বাণুর চারপাশ ও পুরুষের শুক্রাণুর সঙ্গে যে এক ধরনের তরল থাকে, সেই তরলে এসব ক্ষুদ্র কণার উপস্থিতি দেখা গেছে।

স্পেনের নেক্সট ফার্টিলিটি মুর্সিয়ার ড. এমিলিও গোমেজ-সানচেজের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বিজ্ঞানীরা ২৯ জন নারীর ফলিকুলার ফ্লুইড ও ২২ জন পুরুষের সেমিনাল ফ্লুইড পরীক্ষা করেন। 

পরীক্ষায় দেখা যায়, নারীদের ৬৯ শতাংশ এবং পুরুষদের ৫৫ শতাংশের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি দেখা গেছে।

গবেষণায় বিজ্ঞানীরা নারী ও পুরুষের নমুনায় পলিটেট্রাফ্লুওরোইথিলিন (পিটিএফই) ও পলিপ্রোপিলিনের (পিপি) মতো পলিমারের উপস্থিতি শনাক্ত করেন, যা সাধারণত নন-স্টিক ফ্রাই প্যান ও খাদ্য মোড়ানোর প্যাকেট তৈরিতে ব্যবহৃত হয়।

ড. গোমেজ-সানচেজ জানান, মাইক্রোপ্লাস্টিকের এই উপস্থিতি দেখে তারা বিস্মিত। গবেষকরা বলছেন, এটা সত্যিই ঝুঁকিপূর্ণ।

২০২১ সালে ইতালির কিছু স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রতিটি গর্ভনালিতে গড়ে ১২টি প্লাস্টিক কণা পেয়েছিলেন। যা প্রমাণ করে, পাঁচ মিলিমিটারের ছোট কণাগুলো মাতৃ-ভ্রূণ সীমানা ভেদ করতে পারে। 

অনুরূপ প্লাস্টিক কণা অস্ত্রোপচারের সময় ফুসফুসের টিস্যু থেকেও পাওয়া গেছে। এ থেকে স্পষ্ট যে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্লাস্টিক ধূলিকণা শরীরে প্রবেশ করতে পারে।

যেভাবে এসব প্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করে

সাধারণত খাবার, পানি পান ও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্লাস্টিকের ক্ষুদ্র কণা মানবদেহে প্রবেশ করতে পারে। এই কণা অত্যন্ত ক্ষুদ্র। তাই তা হজমনালি বা ফুসফুসের পাতলা ঝিল্লি ভেদ করে ঢুকে যেতে পারে।

প্রাণীর ওপর গবেষণায় দেখা গেছে, এক মাইক্রোমিটারের কম আকারের কণা কোষে সরাসরি প্রবেশ করতে পারে। বড় কণাগুলো শরীরের টিস্যুতে আটকে গিয়ে প্রদাহ সৃষ্টি করে। 

ইঁদুরের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, যখন মাইক্রোপ্লাস্টিক চর্বির সঙ্গে মিশে থাকে, তখন তা হজমনালি দিয়ে শরীরে প্রবেশের হার বেড়ে যায়। 

বিজ্ঞানীরা লক্ষ্য করেন, এসব কণায় সংস্পর্শে আসা ইঁদুরগুলো এমন শুক্রাণু তৈরি করেছে, যার ডিএনএ ক্ষতিগ্রস্ত এবং গতিশীলতাও কম। এর কারণ হিসেবে গবেষকরা দেখেছেন, অক্সিডেটিভ স্ট্রেস অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলে।

রডেন্ট লেইডিগ কোষ নিয়ে আলাদা এক গবেষণায় দেখা গেছে, ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে মাইটোকন্ড্রিয়া সংকুচিত হয়ে পড়ে, ফলে টেস্টোস্টেরনের উৎপাদন কমে যায়।

২০২৪ সালে প্রকাশিত কয়েকটি পর্যালোচনা প্রবন্ধে বলা হয়, মাইক্রোপ্লাস্টিক হাইপোথ্যালামাস‑পিটুইটারি‑গোনাডাল অক্ষকে ব্যাহত করতে পারে, ফলে হরমোন ভারসাম্য নষ্ট হয় এবং ডিম্বাণু পরিপক্বতা সঠিকভাবে হয় না। কারণ, মানব ডিম্বাণু গঠনে কয়েক মাস সময় লাগে, তাই স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদি প্লাস্টিকের সংস্পর্শই বেশি প্রভাব ফেলতে পারে। 

ডিম্বাণু ও শুক্রাণুতে প্লাস্টিকের মাত্রা নিয়ে সাম্প্রতিক তথ্য বলছে, পরীক্ষিত ডিম্বাণুর তরলে ৩১ শতাংশ ক্ষেত্রে, আর শুক্রাণুর নমুনায় ৪১ শতাংশ ক্ষেত্রে পিটিএফই পাওয়া গেছে। নারীদের নমুনায় দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি ছিল পলিপ্রোপিলিন। আর পুরুষদের ক্ষেত্রে পলিস্টাইরিন। আরও পাওয়া গেছে পলিইথিলিন টেরিফথ্যালেট। তবে এর সংখ্যা তুলনামূলকভাবে কম।

Related Topics

টপ নিউজ

গবেষণা / বিজ্ঞানী / শুক্রাণু / ডিম্বাণু / মাইক্রোপ্লাস্টিক / ফুসফুস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • খাদ্যবাহিত রোগে এক বছরে মারা গেছে ১৫ লাখ মানুষ; ঝুঁকি কমাতে যেসব পরিবর্তন জরুরি
  • চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net