Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা চরের দল: সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2025, 10:10 pm
Last modified: 05 July, 2025, 10:53 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা চরের দল: সালাহউদ্দিন

তিনি বলেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল।
টিবিএস রিপোর্ট
05 July, 2025, 10:10 pm
Last modified: 05 July, 2025, 10:53 pm
ছবি: সংগৃহীত

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি আয়োজিত 'যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ'-এ তিনি এ মন্তব্য করেন। 

সালাহউদ্দিন বলেন, 'যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকে বলছেন বিএনপি সংস্কার চায় না। বিএনপি বিচার বিলম্বিত করতে চায়। বিএনপি নাকি শুধু নির্বাচন নির্বাচন করছে। কথাগুলো যারা বলছেন, তারা নির্বাচনে আসলে জামানত হারাবেন। তারা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, তারাই এসব বয়ান দিচ্ছেন। তারা বয়ান দিচ্ছেন বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। 

তিনি বলেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল।

গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন বিএনপির এই নেতা। 

তিনি এও বলেন, 'কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি।

সালাহউদ্দিন বলেন, 'আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি। দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আয়না ঘরের কথা, আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন দীর্ঘ ফ্যাসিবাদী শাসন, অত্যাচারের কথা।'

তিনি বলেন, 'আমরা এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে, এটি আরেকটি ষড়যন্ত্র।' 

তিনি আরও বলেন, 'দেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার প্রয়াস করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজ কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ব্যক্তির বাক-স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। প্রেস অব ফ্রিডম প্রতিষ্ঠিত করেছি। যে যার মতো করে কথা বলছি, জবাবদিহি নাই। কী বলতে চাচ্ছি, তাতে দেশের কী ক্ষতি হচ্ছে? উপকার হচ্ছে, গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কি না, সেগুলো আমরা বিচার করছি না। এটা ভালো লক্ষণ নয়।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / বিএনপি / সংস্কার / সালাহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • ব্যাংকিংখাতে আস্থা ফেরাতে দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন জরুরি: আহসান এইচ মনসুর
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net