Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2025, 08:10 pm
Last modified: 03 July, 2025, 08:12 pm

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার আরও ৩

বৃহস্পতিবার (৩ জুন) দিনভর বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 July, 2025, 08:10 pm
Last modified: 03 July, 2025, 08:12 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রতিষ্ঠানটির আরও তিন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দিনভর বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় এর আগে আরও তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এনিয়ে গ্রেপ্তার সংখা দাড়িয়েছে ৬ জনে।

গ্রেপ্তারেরা হলেন- পাবনার সাথিয়া উপজেলার হারিয়াক্রাউন গ্রামের আ. সামাদের ছেলে মো. কাউসার (২৮, টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলুদিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে শামিম আহমেদ (৩৪) এবং সিরাগঞ্জের শাহজাদপুর থানার চরদুগালী গ্রামের সারোয়ার হোসেনের ছেলে রাশেদুল হাসান(৩৩)।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানার ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা হতে শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এ হত্যার ঘটনা ঘটে।

এ হত্যার ঘটনা জানাজানি হলে গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড এবং আশেপাশের কারখানার শ্রমিকরা বিচারের দাবিতে ওই কারখানার সামনে বিক্ষোভ করে ও কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাটি ঘোষণা করে। পুলিশ কারখানা থেকে হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

নিহত ইলেকট্রিক মেকানিক হৃদয় (১৯) টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার আবুল কালামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মিরাজের বাড়িতে মা ও বোনকে নিয়ে ভাড়া থাকতেন। 

হৃদয় গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।

এ ঘটনায় শনিবার (২৮ জুন) রাতে নিহত হৃদয়ের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, গ্রেপ্তার শফিকুল ইসলামের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এর আগে গত রবিবার হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে ওই কারখানার এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়। তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। তার রিমান্ড শুনানির বিষয়ে আদালত আগামী রবিবার তারিখ ধার্য করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / শ্রমিক হত্যা / গ্রেপ্তার / পিটিয়ে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইতালি-জার্মানিতে পাঠানোর নামে ২০ লাখ টাকা আত্মসাৎ; চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net