Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জনের মৃত্যু

বাংলাদেশ

হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
03 January, 2021, 02:45 pm
Last modified: 03 January, 2021, 04:09 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭

ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জনের মৃত্যু

নিহতদের মধ্যে ৩ পুরুষ, ৩ নারী ও ১ শিশু।
হোসাইন শাহীদ, ময়মনসিংহ প্রতিনিধি
03 January, 2021, 02:45 pm
Last modified: 03 January, 2021, 04:09 pm

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। নিহত অপর ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক।

রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি অটোরিকশায় ছিলেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের গাছতলা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া নেত্রকোণার পূর্বধলাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে নেত্রকোণা থেকে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই প্রাণহানি ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন। পরে শ্যামগঞ্জ হাইওয়ে থানার অধীনে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নয়ন দাশ জানান, নিহতদের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন একই পরিবারের এবং অপর একজন সিএনজি অটোরিকশাটির চালক। 

নিহতদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের চেচুয়ালেন্দি গ্রামে। 

তারা হলেন মাওলানা ফারুক (২৫), তার স্ত্রী মাসুমা বেগম (২০), ভাই নিজামউদ্দীন, ভাবী জোসনা বেগম (২৫), বোন জুলেখা খাতুন (৩৫) এবং তার ৫ দিন বয়সী কন্যা শিশু। সিএনজি চালকের পরিচয় শনাক্ত হয়নি। নিহত ব্যাক্তিদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় শাহজালাল পরিবহন নামে একটি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।

নিহত মাওলানা ফারুকের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, ফারুক-মাসুমা দম্পতির সন্তান প্রসবের জন্য তারা গত সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৫ দিন পূর্বে তাদের সন্তানের জন্ম হয়। এরপর পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে বাড়িতে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারান।

Related Topics

টপ নিউজ

ময়মনসিংহ / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net