Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘কয়েক মাসের মধ্যেই’ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, দাবি আইএইএ প্রধানের

আন্তর্জাতিক

এএফপি
29 June, 2025, 11:05 am
Last modified: 29 June, 2025, 11:06 am

Related News

  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প

‘কয়েক মাসের মধ্যেই’ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে ইরান, দাবি আইএইএ প্রধানের

এএফপি
29 June, 2025, 11:05 am
Last modified: 29 June, 2025, 11:06 am

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ছবি: রয়টার্স

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা—আইএই-এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটি 'কয়েক মাসের মধ্যেই' সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করাতে পারে। 

গত ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়। তাদের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা রুখতেই এই হামলা চালানো হয়েছে। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

ইসরায়েলের হামলার পরপরই যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর 'গুরুতর' ক্ষতি হয়েছে; তবে বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, এ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 'কয়েক দশক' পিছিয়ে গেছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক গ্রোসি বলেছেন, 'কিছু স্থাপনা এখনও টিকে আছে।'

শুক্রবার এক সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান 'কয়েক মাসের মধ্যেই, বা হয়তো তারও কম সময়ে, কয়েকটি সেন্ট্রিফিউজ সচল করে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন' শুরু করতে পারবে।

আরেকটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ প্রায় ৪০৮.৬ কেজি ইউরেনিয়াম মজুত পুরোপুরি বা আংশিক সরিয়ে ফেলতে পেরেছিল কি না। 

এই ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ—যা বেসামরিক ব্যবহারের মাত্রার চেয়ে বেশি, তবে অস্ত্র তৈরির পর্যায়ে পৌঁছায়নি। এই মজুতকে আরও পরিশোধিত করা হলে তা দিয়ে তাত্ত্বিকভাবে নয়টির বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

'এই উপাদান কোথায় থাকতে পারে, তা আমরা জানি না,' সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন গ্রোসি। 

'কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরিয়ে নেওয়া হতে পারে। তাই কোনো এক পর্যায়ে বিষয়টি অবশ্যই স্পষ্ট হওয়া দরকার।'

ইরানের আইনপ্রণেতারা আপাতত আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো, বিশেষ করে ফোরদো পরিদর্শনের জন্য গ্রোসির অনুরোধ প্রত্যাখ্যান করেছে তেহরান।

গ্রোসি বলেন, 'সেখানে কী আছে, কোথায় আছে এবং কী ঘটেছে, তা আমাদের নিশ্চিত করতে হবে।'

এদিকে ফক্স নিউজে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন না যে ইরান ইউরেনিয়ামের মজুত সরাতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'এটা সরানো খুব কঠিন কাজ, তার ওপর আমরা খুব বেশি সময়ও দিইনি। তারা কিছুই সরাতে পারেনি।'

শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, 'ইরানে আইএইএর গুরুত্বপূর্ণ যাচাই ও পর্যবেক্ষণ কার্যক্রমের' প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে। 

Related Topics

টপ নিউজ

আইএইএ / আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) / ইরান / ইরানের পরমাণু কর্মসূচি / ইউরেনিয়াম সমৃদ্ধকরণ / সমৃদ্ধ ইউরেনিয়াম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের
  • ট্রাম্পের জন্য বড় ধাক্কা, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net