Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2025, 07:45 pm
Last modified: 20 June, 2025, 07:47 pm

Related News

  • চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
  • চুয়েটে ইউজিসির কমিটির সঙ্গে ছাত্রদলের বৈঠকের চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
  • চুয়েটে ৩৬ দিন শাটডাউনের পর শুরু শিক্ষা কার্যক্রম, উপস্থিতি কম
  • পাহাড়ে চলমান অস্থিরতায় রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল
  • সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫

চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড-১৯ এর নতুন সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তবে এদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।
টিবিএস রিপোর্ট
20 June, 2025, 07:45 pm
Last modified: 20 June, 2025, 07:47 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কোভিড-১৯ ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল (১৯ জুন) পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই নির্দেশনা জারি করে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক পরামর্শের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্ববর্তী একাধিক দেশে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট—এলএফ.৭,  এক্সএফজি, জেএন.১ ও এনবি.১.৮.১—জনিত সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

এই ভ্যারিয়েন্টগুলোর আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে, দেশের সব প্রবেশপথ—স্থল, নৌ ও আকাশপথে—নজরদারি জোরদার এবং ঝুঁকি সংক্রান্ত যোগাযোগ কার্যক্রম বাড়াতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যবিধির মধ্যে রয়েছে—সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া, নাক ও মুখ ঢেকে মাস্ক পরা, উপসর্গ রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা, না ধোয়া হাতে মুখে স্পর্শ না করা এবং হাঁচি-কাশির সময় কনুই, টিস্যু বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা।

বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক প্রবেশপথে (পিওই) অনুসরণীয় স্বাস্থ্যবিধিও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (আইএইচআর ২০০৫) অনুসারে স্বাস্থ্য ডেস্কে নজরদারি বাড়ানো, থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হ্যান্ডহেল্ড নন-কন্ট্যাক্ট থার্মোমিটারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)—যেমন মাস্ক, গ্লাভস ও সুরক্ষাবস্ত্র মজুত রাখা।

এছাড়াও, ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এবং ভারতসহ সংক্রমণ-প্রবণ দেশগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

সন্দেহভাজন রোগীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, অসুস্থ বোধ করলে ঘরে অবস্থান করতে, গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে, রোগী যেন অবশ্যই নাক-মুখ ঢেকে মাস্ক পরেন এবং প্রয়োজনে আইইডিসিআর হটলাইনে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি অংশীদারদের এসব স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারও না বাড়ে।

চট্টগ্রামে নতুন ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। তবে এদিন কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।

শুক্রবার (২০ জুন) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩টি, শেভরনের ল্যাবে ১৬টি, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩টি, ন্যাশনাল হাসপাতালে ১৭টি, মেট্রোপলিটন হাসপাতালে ১০টি, এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরনের ল্যাবে ২ জন, ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ২ জন নতুন করোনা রোগী শনাক্ত হন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার ৮১ জনের নমুনা পরীক্ষায় ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জনই নগরীর এলাকার বাসিন্দা। 

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৬ জনের মধ্যে ৪৯ জনই নগরীর বাসিন্দা। বাকি ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যে চট্টগ্রামে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / করোনা / বিমানবন্দর / কোভিড-১৯ / সতর্কতা জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
  • চুয়েটে ইউজিসির কমিটির সঙ্গে ছাত্রদলের বৈঠকের চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হট্টগোল
  • চুয়েটে ৩৬ দিন শাটডাউনের পর শুরু শিক্ষা কার্যক্রম, উপস্থিতি কম
  • পাহাড়ে চলমান অস্থিরতায় রাষ্ট্রপতির চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল
  • সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net