Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’: ইরান

আন্তর্জাতিক

রয়টার্স
14 June, 2025, 09:55 am
Last modified: 14 June, 2025, 09:56 am

Related News

  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’: ইরান

রোববার ওমানের মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফায় পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের হামলার পর আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
রয়টার্স
14 June, 2025, 09:55 am
Last modified: 14 June, 2025, 09:56 am
ছবি: রয়টার্স

ইরান জানিয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এখন 'অর্থহীন'। ইসরায়েল তাদের দীর্ঘদিনের শত্রু ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর পর শুক্রবার (১৩ জুন) এই মন্তব্য করে তেহরান। একইসঙ্গে, ইরান এই হামলায় পৃষ্ঠপোষকতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, 'বিপরীত পক্ষ (যুক্তরাষ্ট্র) এমনভাবে আচরণ করেছে, যা সংলাপকে অর্থহীন করে তোলে। আপনি একদিকে সংলাপের দাবি করতে পারেন না, আর অন্যদিকে কাজ ভাগাভাগি করে দিয়ে ইহুদিবাদী শাসনকে (ইসরায়েল) ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ করে দিতে পারেন না।'

তিনি আরও বলেন, ইসরায়েল 'কূটনৈতিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে সক্ষম হয়েছে' এবং ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইসরায়েলের হামলা সম্ভব হতো না।

এর আগে ইরান অভিযোগ করে, ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে। তবে ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানকে জানায়, তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসা 'বুদ্ধিমানের কাজ' হবে।

রোববার (১৫ জুন) ওমানের মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফায় পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলের হামলার পর আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

ইরান বলেছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির ইসরায়েলি অভিযোগও প্রত্যাখ্যান করেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন, তিনি ও তার দল আগেই জানতেন ইসরায়েলের হামলা হতে যাচ্ছে; তবে তারপরও তারা একটি সমঝোতার সুযোগ দেখেছিলেন।

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / ইরানের পরমাণু কর্মসূচি / পারমাণবিক আলোচনা / যুক্তরাষ্ট্র / ইরান / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net