Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
‘কোহলি ছুটি পেলে নটরাজন কেন পাবে না’, প্রশ্ন গাভাস্কারের

খেলা

টিবিএস ডেস্ক
24 December, 2020, 04:40 pm
Last modified: 24 December, 2020, 04:44 pm

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

‘কোহলি ছুটি পেলে নটরাজন কেন পাবে না’, প্রশ্ন গাভাস্কারের

গত নভেম্বরের শুরুর দিকে বাবা হয়েছেন থাঙ্গারাসু নটরাজন। বাবা হলেও সন্তানের মুখ এখনও দেখা হয়নি ভারতীয় বাঁহাতি এই পেসারের। টেস্ট দলে সুযোগ না হলেও নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়াতে থেকে যেতে হয়েছে তাকে। কিন্তু সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলের অধিনায়ক হয়েও ছুটি পেয়েছেন বিরাট কোহলি।
টিবিএস ডেস্ক
24 December, 2020, 04:40 pm
Last modified: 24 December, 2020, 04:44 pm

গত নভেম্বরের শুরুর দিকে বাবা হয়েছেন থাঙ্গারাসু নটরাজন। বাবা হলেও সন্তানের মুখ এখনও দেখা হয়নি ভারতীয় বাঁহাতি এই পেসারের। টেস্ট দলে সুযোগ না হলেও নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়াতে থেকে যেতে হয়েছে তাকে। কিন্তু দলের অধিনায়ক হয়েও ছুটি পেয়েছেন বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে দেশে ফিরেছেন কোহলি। 

একেকজনের ক্ষেত্রে একেক নীতি প্রয়োগ করে ভারতের টিম ম্যানেজমেন্ট এভাবেই দলের মধ্যে বিভাজন তৈরি করছে বলে অভিযোগ করেছেন সুনীল গাভাস্কার। কোহলি ছুটি পেলে নটরাজন কেন পাবেন না; এমন প্রশ্ন তুলেছেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান। এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারও টিম ম্যানেজমেন্টের দ্বৈত নীতির শিকার হচ্ছে বলে মনে করেন তিনি।

স্পোর্টস্টারে লেখা কলামে গাভাস্কার অভিযোগ করে বলেছেন, 'অন্য সংস্করণে হলেও সে একজন ম্যাচ জেতানো বোলার (নটরাজন)। তাকে রেখে দেওয়া হয়েছে স্রেফ নেট বোলার হিসেবে। সিরিজ শেষে জানুয়ারীর তৃতীয় সপ্তাহে সে দেশে ফিরবে, তখনই কেবল নিজের মেয়েকে প্রথমবার দেখতে পাবে সে। সেখানে কিনা অধিনায়ক প্রথম টেস্টের পর দেশে ফিরে যাচ্ছে প্রথম সন্তানের জন্মের জন্য।'

গাভাস্কারের মতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের ক্ষেত্রে দ্বৈত নীতি প্রয়োগ করে যাচ্ছে। এতে বৈষম্যের শিকার হচ্ছেন অনেকেই। এ নিয়ে রীতিমতো ক্ষব্ধ তিনি। সাবেক এই ক্রিকেটার বলেন, 'এটাই ভারতীয় ক্রিকেট। আলাদা লোকের জন্য নিয়মও এখানে আলাদা। আমার কথা বিশ্বাস না হলে অশ্বিন ও নটরাজনকে জিজ্ঞেস করুন।'

দলে নতুন বলে নটরাজন কিছু বলতে পারছে না জানিয়ে গাভাস্কার আরও বলেন, 'যেকোনো ক্রিকেটার দলের নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু দলে নতুন বলে সে তা করতে পারবে না। এই ক্রিকেটার হলেন নটরাজন। এই বাঁহাতি ইয়র্কার স্পেশালিস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছে।'

'আইপিএলের প্লে অফ চলার সময়ই সে বাবা হয়েছে (৬ নভেম্বর)। কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকেই তাকে সরাসরি অস্ট্রেলিয়ায় নেওয়া হয়েছে, সেখানে সীমিত ওভারের সিরিজে দারুণ খেলেছে। তার পর টেস্ট সিরিজের জন্যও তাকে রেখে দেওয়া হয়েছে। অথচ সে মূল স্কোয়াডের অংশ নয়, স্রেফ নেট বোলার হিসেবে আছে। ভেবে দেখুন ব্যাপারটা!'

অশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটারও বৈষম্যের শিকার হচ্ছে বলে জানান গাভাস্কার। তিনি বলেন, 'অশ্বিনের বোলিং সামর্থ্য নিয়ে শুধু বোকারাই প্রশ্ন তুলবে। তারপরও তাকে ভুগতে হচ্ছে অনেক দিন ধরে। এর মূল কারণ অশ্বিনের স্পষ্টবাদীতা ও টিম মিটিংয়ে মনের কথা খোলাখুলি বলে ফেলা। যেখানে অন্যরা একমত না হলেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়।'

Related Topics

টপ নিউজ

সুনীল গাভাস্কার / বিরাট কোহলি / আনুশকা শর্মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও
  • সাকিবকে বিশেষ ব্যাট উপহার দিলেন কোহলি
  • ২০২৭ বিশ্বকাপও খেলতে পারেন রোহিত-কোহলি, বিশ্বাস গম্ভীরের
  • ‘১৫ বছর ধরে কোহলি নিজের সেরা খেলাটা খেলেছে’

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net