Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বান্দরবান-সুয়ালক-লামা সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে স্থানীয়রা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 June, 2025, 01:30 pm
Last modified: 01 June, 2025, 01:59 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭

বান্দরবান-সুয়ালক-লামা সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে স্থানীয়রা

বর্তমানে সড়কটি যেন একটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে। তবে এবার পরিস্থিতি এতটাই খারাপ যে যান চলাচল এখন সম্পূর্ণভাবে বন্ধ ।
টিবিএস রিপোর্ট
01 June, 2025, 01:30 pm
Last modified: 01 June, 2025, 01:59 pm
টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় তিনটি স্থানে সড়ক ভেঙে যাওয়াতে শুক্রবার থেকে বান্দরবান সুয়ালক হতে লামা বাইপাস সড়কের যানচলাচল বন্ধ। ছবি: টিবিএস

কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারণে বান্দরবান-সুয়ালক-লামা বাইপাস সড়কে শুক্রবার (৩০ মে) থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় সড়কের তিনটি স্থানে বড় ভাঙনের কারণে সড়কটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে সড়কটি কার্পেটিং করা হলেও এর পর থেকে আর কোনও সংস্কার হয়নি। ফলে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে বারবার ধসে পড়ছে সড়কের বিভিন্ন অংশ। 

বর্তমানে সড়কটি যেন একটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে। তবে এবার পরিস্থিতি এতটাই খারাপ যে যান চলাচল এখন সম্পূর্ণভাবে বন্ধ ।

টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন ত্রিপুরা পাড়ার বাসিন্দা হেবল ত্রিপুরা জানান, দুই বছর আগে কোটি টাকা ব্যয়ে সড়কটি পাকা করা হলেও এখন তা বেহাল অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একই অভিযোগ জানান স্থানীয় বাসিন্দা তঙ্গয়ে ম্রো ও ট্রাকচালক জসিম। তারা জানান, বৃষ্টি হলেই সড়কের মাটি ধসে পড়ে। গত বৃহস্পতিবার রাত থেকে অতি বৃষ্টির কারণে সড়কের দু'পাশ ধসে পড়ায় শুক্রবার থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, গত বছর থেকেই সড়কটি ধসে পড়ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-কে জানালেও কোনও লাভ হয়নি। 

এবার বর্ষার শুরুতেই যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কটি দ্রুত সংস্কার করে যান চলাচলের ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

ছবি: টিবিএস

এ বিষয়ে এলজিইডি-এর সিনিয়র সহকারী প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন বলেন, সুয়ালক-লামা সড়কের টংকাবতী ইউনিয়নের হেডম্যান পাড়ার সড়কের তিনটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শন করে বাজেট প্রনয়ন করার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, 'দু-এক দিনের মধ্যে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে আবেদন করা হবে। বড় ধরনের বরাদ্দ পেলে সড়কের দুই পাশে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হলে স্থায়ীভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে।'

পরিস্থিতি মোকাবেলায় ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র

কয়েক দিনের ভারী বর্ষণের কারনে যেকোনও পরিস্থিতি মোকাবেলায় জেলার সাতটি উপজেলায় মোট ২২০টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাছাড়া পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে পৌর কতৃপক্ষ থেকে। 

অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে বান্দরবান সদরে ৪৬টি, রুমা উপজেলায় ২৮টি, রোয়াংছড়িতে ১৯টি, থানচিতে ১৫টি, লামায় ৫৫টি, আলীকদমে ১৫টি এবং নাইক্ষ্যংছড়িতে ৪২টি আশ্রয়কেন্দ্র রয়েছে।

বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, রোববার সকাল থেকে আবারও থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় বান্দরবানে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / সড়ক দুর্ঘটনা / এলজিইডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০
  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net