Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
কাস্টমসে কর্মবিরতির দ্বিতীয় দিন; চট্টগ্রাম বন্দরে আটকা ৪১,৩১৪ কনটেইনার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 09:10 pm
Last modified: 25 May, 2025, 09:22 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

কাস্টমসে কর্মবিরতির দ্বিতীয় দিন; চট্টগ্রাম বন্দরে আটকা ৪১,৩১৪ কনটেইনার

কাস্টমস এজেন্ট সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৯০ শতাংশ আবগারি মূল্যায়ন ও খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে আমদানি পণ্যের স্তূপ জমেছে এবং ঈদ মৌসুমের আগে পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 09:10 pm
Last modified: 25 May, 2025, 09:22 pm
কাস্টমস কর্মকর্তাদের পূর্ণ-দিবস কলমবিরতির জেরে চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কনটেইনারের স্তূপ। ছবি: টিবিএস

চট্টগ্রাম কাস্টমস হাউসে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাওয়ায়— বন্দরে আমদানি করা পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩১৪ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের স্ট্যান্ডার্ড কনটেইনার)।

সাধারণত চট্টগ্রাম বন্দর প্রতিদিন গড়ে ৩৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডেল করে। তবে চলমান পূর্ণদিবস কলমবিরতির কারণে বন্দরে কনটেইনার জট পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

আজ শনিবার (২৫ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কলমবিরতি  চলবে বিকেল ৫টা পর্যন্ত বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রস্তাবিত পরিকল্পনার প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট পালিত হচ্ছে। এর আগের দিন (২৪ মে) একই ধরনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়।

কাস্টমস এজেন্ট সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৯০ শতাংশ আবগারি মূল্যায়ন ও খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে আমদানি পণ্যের স্তূপ জমেছে এবং ঈদ মৌসুমের আগে পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব কাজী মাহমুদ ইমাম বিলু টিবিএসকে বলেন, "সাধারণ দিনে চট্টগ্রাম কাস্টমসে ১,২০০ থেকে ২,৫০০টি কনসাইনমেন্ট মূল্যায়ন হয়। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ একই দিনে খালাস হয়ে যায়। কিন্তু চলমান ধর্মঘটে আমদানি পণ্যের কাস্টমস খালাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।"

তিনি বলেন, "আমরা ঈদের আগে আমদানিকারকদের কাছে পণ্য সরবরাহ করতে পারছি না, যা বাজারে পণ্যের সরবরাহে সংকট তৈরি করতে পারে।"

কাজী মাহমুদ ইমাম আরও জানান, বর্তমানে চট্টগ্রামে প্রায় ২,৮০০ সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট রয়েছে, যাদের মধ্যে সক্রিয়ভাবে প্রায় ১,২০০ এজেন্ট কাজ করছেন। এসব এজেন্টের অধীনে প্রায় ১০ হাজার কর্মচারী নিয়োজিত রয়েছেন।

"কাজ বন্ধ থাকায় শুধু বাণিজ্য থমকে গেছে তা নয়, সিএন্ডএফ এজেন্টরাও তাদের কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন," বলেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউস / ধর্মঘট / চট্টগ্রাম বন্দর / কনটেইনার জট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ
  • সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net