Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সিলেট সীমান্ত দিয়ে এক রাতে আরও ১৫৩ জনকে পুশইন বিএসএফের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 03:25 pm
Last modified: 25 May, 2025, 04:17 pm

Related News

  • কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: পুশ-ইন করা ১২ জনকে ফেরত নিল ভারত
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের

সিলেট সীমান্ত দিয়ে এক রাতে আরও ১৫৩ জনকে পুশইন বিএসএফের

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 03:25 pm
Last modified: 25 May, 2025, 04:17 pm
ছবি: টিবিএস

সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে এক রাতে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে তাদের পুশইন  করা হয়। দেশে প্রবেশের পর  তাদের আটক করে বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখার  শাহাবাজপুর  সীমান্ত  দিয়ে ৭৯, পাল্লাতল দিয়ে ৪২ ও বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে ফেরত পাঠানো হয়।

বিজিবির ৫২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কিছুদিন আগে সব সীমান্তের নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। এই  টহল চলাকালে শনিবার রাত আড়াইটার পর থেকে বিজিবি সদস্যরা দেখতে পান সীমান্তের জঙ্গল ও বিলপথ  মাড়িয়ে অনেকে বাংলাদেশে প্রবেশ করছেন। 

তিনি বলেন, 'দেশে প্রবেশের সাথে সাথেই তাদের আটক করা  হয়েছে। তারা অবৈধভাবে ভারতে ছিলেন বলে জানিয়েছেন। তাদের  আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।'

এদিকে গত ১০ দিনে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে  এ নিয়ে  ১৯০ জনকে ফেরত পাঠাল বিএসএফ। এর আগে গত ১৪  মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জনকে এবং ২৪ মে একই সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করে বিএসএফ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া সীমান্তের নজরদারি আরও বাড়ানো হচ্ছে।

Related Topics

টপ নিউজ

পুশ ইন / পুশইন / পুশ-ইন / সিলেট সীমান্ত / সিলেট / বিএসএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কুষ্টিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক: পুশ-ইন করা ১২ জনকে ফেরত নিল ভারত
  • সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে জামায়াত এমপির ক্ষোভ প্রকাশ
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net