Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘যুক্তরাজ্যে আসবেন না’; চাকরি না পেয়ে আমার ৯০% সহপাঠী ফিরে গেছেন: যুক্তরাজ্যপ্রবাসী নারী

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 May, 2025, 06:05 pm
Last modified: 13 May, 2025, 09:55 pm

Related News

  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

‘যুক্তরাজ্যে আসবেন না’; চাকরি না পেয়ে আমার ৯০% সহপাঠী ফিরে গেছেন: যুক্তরাজ্যপ্রবাসী নারী

এই নারী নিজে ভারতে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে মাস্টার্স করতে গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে সেখানে একটি চাকরি পেয়েছেন, বর্তমানে তিনি একজন মার্কেটিং পেশাজীবী।
হিন্দুস্তান টাইমস
13 May, 2025, 06:05 pm
Last modified: 13 May, 2025, 09:55 pm
এক ভারতীয় নারী শিক্ষার্থীদের যুক্তরাজ্যে মাস্টার্স করতে না আসার পরামর্শ দিয়েছেন। প্রতীকী ছবি

যুক্তরাজ্যে অবস্থানরত এক ভারতীয় নারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাজ্যে মাস্টার্স করতে না আসার পরামর্শ দিয়েছেন।

কারণ হিসেবে তিনি দাবি করেন, পড়াশোনা শেষে সেখানে (যুক্তরাজ্যে) চাকরি পাওয়া অত্যন্ত কঠিন।

এই নারী নিজে ভারতে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে মাস্টার্স করতে গিয়েছিলেন। সৌভাগ্যক্রমে তিনি সেখানে একটি চাকরি পেয়েছেন। বর্তমানে তিনি একজন মার্কেটিং পেশাজীবী।

তবে তিনি জানিয়েছেন, তিনি সৌভাগ্যবানদের একজন, কারণ তার ব্যাচের প্রায় ৯০% সহপাঠীই কোনো চাকরি না পেয়ে দেশে ফিরে গেছেন।

তিনি বলেন, 'যারা মনে করেন ইউকে-তে মাস্টার্স করে সহজেই সেটেল হওয়া যাবে বা চাকরি পাওয়া যাবে — বাস্তবতা তার চেয়ে অনেক কঠিন।'

গত ১১ মে এক্সে (আগের নাম টুইটার)- সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার ব্যাচের ৯০% সহপাঠী চাকরি না পেয়ে দেশে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে চাকরি পাওয়ার চ্যালেঞ্জ এবং দেশটির ক্রমবর্ধমান নিয়ন্ত্রণমূলক অভিবাসন নীতি এর জন্য দায়ী।

'কোনো চাকরি নেই'

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'অনেকেই আমাকে বারবার ম্যাসেজ করেন যুক্তরাজ্যে মাস্টার্স করতে আসার ব্যাপারে, আমি তাদের এখানে আসতে না করব। আমার ব্যাচের ৯০% মানুষ চাকরি না পেয়ে দেশে ফিরে গিয়েছে। যদি আপনার টাকা নষ্ট করার ইচ্ছা না থাকে, তাহলে এ চিন্তা বাদ দিন।'

কমেন্ট সেকশনে তিনি দাবি করেছেন, আগে পরিস্থিতি অনেক ভালো ছিল, তখন ৬০-৭০% আন্তর্জাতিক শিক্ষার্থী চাকরি পেতেন।

তিনি এক কমেন্টের জবাবে লিখেছেন, তিনি এক কমেন্টের জবাবে লিখেছেন, 'আগের পরিস্থিতি এত খারাপ ছিল না।'

আরেকজন তার কাছে জিজ্ঞেস করেন: 'চাকরির ক্ষেত্রভেদে অবস্থা তো ভিন্ন হয়, তাই না? চিকিৎসা ও আর্থিক খাতে চাকরির অবস্থা তো ভালোই।'

জবাবে তিনি জানান, আর্থিক খাতেও চাকরির সুযোগ খুব কম।

তিনি লিখেছেন: 'আমি মেডিসিন ফিল্ডের লোকজনকে চিনি না, তবে ফাইন্যান্সেও চাকরি মিলছে না।'

অনেকেই তার পোস্টে মন্তব্য করে তাকে খোলাখুলি ও বাস্তবমুখী মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

একজন লেখেন: 'সত্যটা এভাবে স্পষ্টভাবে বলার জন্য ধন্যবাদ — এতে করে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে ভাবা যায়।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / চাকরি / উচ্চশিক্ষা / ভারতীয় শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • এআই কি আসলেই চাকরির বাজারে ধস নামাবে? ইতিহাস কিন্তু অন্য কথা বলছে
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net