Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
লোডশেডিং কমাতে আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল করবে সরকার: জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 06:45 pm
Last modified: 12 May, 2025, 06:54 pm

Related News

  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ 
  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু

লোডশেডিং কমাতে আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল করবে সরকার: জ্বালানি উপদেষ্টা

ফাওজুল কবির বলেন, ‘গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সরকার অতিরিক্ত চারটি এলএনজি কার্গো আমদানি করবে। এসব ব্যবস্থা গ্রহণের ফলে আমরা লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে পারব বলে আশা করছি।’
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 06:45 pm
Last modified: 12 May, 2025, 06:54 pm
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি: বাসস

চলমান গ্রীষ্ম মৌসুম এবং আসন্ন ঈদুল আজহায় বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল এবং জ্বালানি আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ঈদুল আজহার সময় অনেক মানুষ শহর থেকে গ্রামে যান। ফলে শহরাঞ্চলে এসির ব্যবহার কমে যায়। একইসঙ্গে, গ্রীষ্মের উচ্চ বিদ্যুৎচাহিদা পূরণে আমরা আরও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সচল করব।'

ফাওজুল কবির আরও বলেন, 'গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে সরকার অতিরিক্ত চারটি এলএনজি কার্গো আমদানি করবে। এসব ব্যবস্থা গ্রহণের ফলে আমরা লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে পারব বলে আশা করছি।'

সম্প্রতি, তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবিএল)-এর তথ্য অনুযায়ী, ১০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এক মাসে বিদ্যুতের চাহিদা বেড়েছে ১ হাজার ৪২৫ মেগাওয়াট।

এই সময়ে বিদ্যুৎ ব্যবহার ও লোডশেডিং—দুটোই বেড়েছে।

১০ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১৪ হাজার ৫৯৩ মেগাওয়াট, যা ছিল প্রায় চাহিদার সমান। ওইদিন লোডশেডিং ছিল ২৩৬ মেগাওয়াট।

১০ মে সর্বোচ্চ উৎপাদন বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ১৮ মেগাওয়াটে, কিন্তু চাহিদা ছিল ১৬ হাজার ৭০০ মেগাওয়াট, ফলে লোডশেডিং হয় ৬৫১ মেগাওয়াট।

এদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং পিজিসিবিএলের কর্মকর্তারা সতর্ক করেছেন, দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে লোডশেডিং পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Related Topics

টপ নিউজ

বিদ্যুতের চাহিদা / লোডশেডিং / বিদ্যুৎকেন্দ্র / তেলভিত্তিক বিদ্যুৎ / জ্বালানি উপদেষ্টা / ফাওজুল কবির খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত, তবে পিক আওয়ারে সাময়িক বিভ্রাট থাকছে: বিদ্যুৎমন্ত্রী
  • নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ 
  • অচলাবস্থার অবসান, বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net