Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জুয়ার আশঙ্কা থেকে দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 May, 2025, 10:15 am
Last modified: 12 May, 2025, 10:18 am

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ৩০ এপ্রিলের পর দেশব্যাপী মাদক ও জুয়াবিরোধী অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

জুয়ার আশঙ্কা থেকে দাবা খেলা নিষিদ্ধ করল তালেবান

রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি এএফপিকে বলেন, ইসলামি শরিয়ার দৃষ্টিতে দাবা হলো ‘জুয়ার একটি মাধ্যম’।
টিবিএস ডেস্ক
12 May, 2025, 10:15 am
Last modified: 12 May, 2025, 10:18 am
ছবি: রয়টার্স

আফগানিস্তানে সাময়িকভাবে দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তাদের আশঙ্কা, এই খেলা জুয়ার উৎস হতে পারে। খবর বিবিসি'র।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামি শরিয়ার সঙ্গে খেলার সামঞ্জস্য যাচাই না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ থাকবে।

তালেবানের নিষেধাজ্ঞার তালিকায় সর্বশেষ যুক্ত হওয়া খেলা হলো দাবা। নারীদের জন্য খেলাধুলায় অংশগ্রহণ দেশটিতে প্রায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান ধাপে ধাপে কঠোর ইসলামি আইন অনুযায়ী নীতিমালা ও বিধিনিষেধ আরোপ করছে।

রোববার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি এএফপিকে বলেন, ইসলামি শরিয়ার দৃষ্টিতে দাবা হলো 'জুয়ার একটি মাধ্যম'।

তিনি বলেন, 'দাবা খেলা নিয়ে ধর্মীয় কিছু বিষয় রয়েছে। সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।'

কাবুলের এক ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা জানিয়েছেন, কয়েক বছর ধরে তিনি সেখানে অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতার আয়োজন করতেন। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তিনি মেনে নিলেও, এতে তার ব্যবসায় ক্ষতি হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, 'এখন তরুণদের বিনোদনের খুব বেশি কিছু নেই। অনেকেই প্রতিদিন এখানে আসত। তারা এক কাপ চা খেত এবং বন্ধুদের সঙ্গে দাবা খেলত।'

তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্যান্য দেশেও দাবা খেলা হয়ে থাকে।

গত বছর তালেবান সরকার 'মারাত্মক সহিংস' এবং শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পেশাদার পর্যায়ে মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) নিষিদ্ধ করে।

তালেবান সরকারের একজন মুখপাত্র গত আগস্টে বলেছিলেন, 'এই খেলাটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে সমস্যা তৈরি করে এবং এতে ইসলামের শিক্ষার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অনেক দিক রয়েছে।'

২০২১ সালেই তালেবান সরকার 'মুখে ঘুসি মারা নিষিদ্ধ' করে একটি আইন প্রণয়ন করে, যার ফলে কার্যত এমএমএ প্রতিযোগিতা নিষিদ্ধ হয়ে যায়।

Related Topics

টপ নিউজ

দাবা / তালেবান / আফগানিস্তান / জুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ৩০ এপ্রিলের পর দেশব্যাপী মাদক ও জুয়াবিরোধী অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net