Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
মহাজাগতিক আবিষ্কার: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক

এপি/ইউএনবি
08 October, 2019, 07:10 pm
Last modified: 08 October, 2019, 07:14 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

মহাজাগতিক আবিষ্কার: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

মঙ্গলবার সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমির সেক্রেটারি জেনারেল প্রফেসর গোরান হ্যানসন বিজয়ীদের নাম বেছে নেন
এপি/ইউএনবি
08 October, 2019, 07:10 pm
Last modified: 08 October, 2019, 07:14 pm

মহাবিশ্ব কীভাবে বিকশিত হয়েছে ও পৃথিবীর অবস্থান কী এ নিয়ে গবেষণা কাজের জন্য এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমির সেক্রেটারি জেনারেল প্রফেসর গোরান হ্যানসন বিজয়ীদের নাম বেছে নেন। 

তিনি বলেন, “বাস্তবিক মহাজগতের তাত্ত্বিক আবিষ্কারের জন্য জেমস পেবলস এবং সৌর-ধরনের নক্ষত্রের প্রদক্ষিণকারী এক্সোপ্ল্যানেট আবিষ্কারের জন্য মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজেকে যৌথভাবে এ পুরস্কার দেয়া হচ্ছে।”

সৌরজগতের বাইরের একটি গ্রহ হলো এক্সোপ্ল্যানেট।

মহাজাগতিক বিবর্তন সম্পর্কে আমাদের বোঝার জন্য এবং বিশ্বজগতের পৃথিবীর স্থান সম্পর্কে অবদানের জন্য তাদের কৃতিত্ব দেন হ্যানসন।

পুরস্কার হিসেবে নগদ ৯ মিলিয়ন ক্রোনার (প্রায় ৯১৮,০০০ ডলার) ভাগ করে দেয়া হবে, একটি স্বর্ণপদক ও একটি সার্টিফিকেট দেয়া হবে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু বার্ষিকীতে অন্য পাঁচ ক্যাটাগরিতে নোবেল বিজয়ীদের সঙ্গে স্টকহোমে একটি জমকালো অনুষ্ঠানে তাদের পুরস্কার প্রদান করা হবে। নোবেল শান্তি পুরস্কারটি একই দিন নরওয়ের অসলোতে দেয়া হয়।

BREAKING NEWS:
The 2019 #NobelPrize in Physics has been awarded with one half to James Peebles “for theoretical discoveries in physical cosmology” and the other half jointly to Michel Mayor and Didier Queloz “for the discovery of an exoplanet orbiting a solar-type star.” pic.twitter.com/BwwMTwtRFv— The Nobel Prize (@NobelPrize) October 8, 2019

১৯০১ সাল থেকে দিয়ে আসা পদার্থ বিজ্ঞানের ১১৩তম নোবেল পুরস্কার এটি। যার মধ্যে ৪৭টি পুরস্কার একক বিজয়ীকে দেয়া হয়েছে।

নোবেল পুরষ্কারের ওয়েবসাইট অনুসারে, এ পর্যন্ত মাত্র তিনজন মহিলাকে পদার্থে এ পুরষ্কার দেয়া হয়েছে: ১৯০৩ সালে মেরি কুরি, ১৯৬৩ সালে মারিয়া গোপার্ট মায়ার এবং ২০১৮ সালে ডোনা স্ট্রিকল্যান্ড এ পুরষ্কার জিতেছেন।

এর আগে গত সোমবার কোষ আক্সিজেনের উপস্থিতি কীভাবে টের পায় এবং এর সাথে মানিয়ে নেয় তা আবিষ্কারের জন্য ২০১৯ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করে নিয়েছেন বিজ্ঞানী উইলিয়াম জি কেইলিন জুনিয়র, পিটার জে রেটক্লিফ ও গ্রেগ এল সিমেনজা।

আলফ্রেড নোবেল, একজন সুইডিশ শিল্পপতি ও ডিনামাইটের উদ্ভাবক, সিদ্ধান্ত নিয়েছিলেন যে স্টকহোম থেকে পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা এবং সাহিত্যের পুরস্কার এবং অসলো থেকে শান্তি পুরস্কার দেয়া হবে।

বুধবার রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে, সাহিত্যে দুটি পুরস্কার বৃহস্পতিবার এবং শুক্রবার শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। এ বছর সাহিত্যে দুটি পুরস্কার দেয়া হবে কারণ গত বছর সুইডেন একাডেমিতে একটি কেলেঙ্কারি ঘটার পরে তা স্থগিত করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার / সুইডেন / আন্তর্জাতিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net