Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কাশ্মীর সংকটে উত্তেজনা নয়, দুই দেশের যৌথ সমাধানই একমাত্র পথ

মতামত

ডন
24 April, 2025, 02:50 pm
Last modified: 25 April, 2025, 10:19 pm

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • আমরা কি ক্রমশ ‘ভয়ংকর স্বাভাবিকতা’র দিকে যাচ্ছি? 
  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে
  • কেন আমরা স্বীয় জিহ্বা শাসনে রাখতে পরি না? 

কাশ্মীর সংকটে উত্তেজনা নয়, দুই দেশের যৌথ সমাধানই একমাত্র পথ

ভারতেরও নিজেদের দিকে তাকানো প্রয়োজন। নিয়ন্ত্রিত কাশ্মীরে দীর্ঘদিনের দমননীতির ফলেই চরম ক্ষোভ জন্ম নিচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের পথ বন্ধ করে দিলে সেখানে অস্ত্রধারীর সংখ্যা বাড়বে—এটাই স্বাভাবিক।
ডন
24 April, 2025, 02:50 pm
Last modified: 25 April, 2025, 10:19 pm
ছবি: রয়টার্স

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর মঙ্গলবারের সশস্ত্র হামলার পর দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আবারো টালমাটাল হয়ে উঠেছে।

এ ঘটনায় ২৫ জনের বেশি নিহত হওয়ার প্রেক্ষিতে ভারত সরকার একপ্রকার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানকে দায়ী করেছে। ভারতের পররাষ্ট্র সচিব 'সন্ত্রাসী হামলার পেছনে সীমান্ত পারাপারের সংযোগ' থাকার কথা তুলে ধরে পাকিস্তানের নাম জড়িয়েছেন।

পাশাপাশি, নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে—যে চুক্তি যুদ্ধকালীন সময়েও টিকে ছিল। সীমান্তের অ্যাটারি চেকপোস্টও বন্ধ করে দেওয়া হয়েছে। স্পষ্টতই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। 

পাকিস্তান হামলার পরপরই উদ্বেগ ও শোক প্রকাশ করলেও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী আজ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন, যেখানে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পহেলগামে হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নামের এক অপরিচিত গোষ্ঠী। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, তারা কাশ্মীরে 'জনসংখ্যাগত পরিবর্তনের' বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে। 

গত ২৫ বছরে বেসামরিক মানুষকে লক্ষ্য করে এটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ ঘটনাকে 'ফলস ফ্ল্যাগ অপারেশন' বা সাজানো হামলা বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

তবে হামলার নিন্দা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কোনো কারণেই নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা ন্যায্য হতে পারে না।

একই সঙ্গে ভারতেরও নিজেদের দিকে তাকানো প্রয়োজন। নিয়ন্ত্রিত কাশ্মীরে দীর্ঘদিনের দমননীতির ফলেই চরম ক্ষোভ জন্ম নিচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের পথ বন্ধ করে দিলে সেখানে অস্ত্রধারীর সংখ্যা বাড়বে—এটাই স্বাভাবিক। 

২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে বিজেপি সরকার 'সব কিছু ঠিক আছে' এমন ভাব দেখালেও বাস্তবতা ভিন্ন। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী পর্যন্ত বলেছেন, সরকার যেন 'শান্তির ফাঁকা বুলি' আওড়ানো বন্ধ করে বাস্তবতা দেখে।

কাশ্মীর ও সমগ্র দক্ষিণ এশিয়ায় প্রকৃত শান্তি আসবে তখনই, যখন দীর্ঘ প্রায় আট দশকের পুরোনো এই বিরোধ কাশ্মীরিদের মতামতের ভিত্তিতে, ভারত ও পাকিস্তানের যৌথ অংশগ্রহণে সমাধান হবে। যদি বিজেপির হিন্দু জাতীয়তাবাদী সরকার মনে করে, তারা শুধু শক্তি প্রদর্শন করে স্বাধীনতার শান্তিপূর্ণ দাবি দমন করতে পারবে—তাহলে এমন রক্তাক্ত ঘটনা চলতেই থাকবে।

পহেলগামের মর্মান্তিক হামলা ভারতের জন্য একটি বার্তা হওয়া উচিত। কাশ্মীর ও উপমহাদেশে শান্তি চাইলে, কাশ্মীর সংকটের রাজনৈতিক সমাধানে আন্তরিক উদ্যোগ নিতে হবে। সেই আলোচনায় কাশ্মীরিদের পাশাপাশি পাকিস্তানকেও সম্পৃক্ত করতে হবে।

এ অবস্থায় পাকিস্তানের উচিত হবে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে ভারতের অভিযোগ ও হুমকির জবাব প্রস্তুত করা। উত্তেজনা কমানোর পথই সর্বোত্তম, তবে ভারতের কোনো ধরনের আগ্রাসনের জবাব কঠোরভাবেই দেওয়া হবে—এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া দরকার।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মতামত / ভারত-পাকিস্তান / কাশ্মীর / কাশ্মীরে হামলা / কাশ্মীর ইস্যু / জম্মু ও কাশ্মীর / অধিকৃত কাশ্মীর / পহেলগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • আমরা কি ক্রমশ ‘ভয়ংকর স্বাভাবিকতা’র দিকে যাচ্ছি? 
  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে
  • কেন আমরা স্বীয় জিহ্বা শাসনে রাখতে পরি না? 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net