Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ছয় দফা দাবিতে আজ দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, রাজধানীতে জমায়েত আগারগাঁওয়ে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 11:40 am
Last modified: 20 April, 2025, 12:44 pm

Related News

  • আগারগাঁওয়ে এসএমই বৈশাখী মেলা শুরু, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটার প্রস্তাবের প্রতিবাদ: তেজগাঁওয়ে সড়ক ছাড়ল পলিটেকনিকের শিক্ষার্থীরা
  • ২০ বছর পর আগামীকাল বরিশাল সফরে আসছেন তারেক রহমান
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
  • জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা

ছয় দফা দাবিতে আজ দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, রাজধানীতে জমায়েত আগারগাঁওয়ে

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 11:40 am
Last modified: 20 April, 2025, 12:44 pm
ছবি: টিবিএস

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার (২০ এপ্রিল) সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ'।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে 'রাইজ ইন রেড' কর্মসূচি শেষে আজকের এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মহাসমাবেশ চলাকালে যাতে সাধারণ মানুষের কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ঢাকায় আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন সড়কে সকাল ১১টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া, দেশের অন্যান্য জেলা শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেও একই সময়ে সমাবেশের আয়োজন করা হবে। 

উল্লেখ্য, গত শনিবার সারাদেশে 'রাইজ ইন রেড' কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা যায় তাদের। 

ছবি: টিবিএস

এর আগে শুক্রবার দুপুরে ঢাকায় কাফনের কাপড় পরে ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদ থেকে শুরু হয় তাদের মিছিল।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ২০২১ সালের 'বিতর্কিত' ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল এবং ওই পদে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ৩০ শতাংশ কোটা প্রথা বাতিল।

এছাড়া তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে খোলা বয়সে ভর্তি প্রক্রিয়া বন্ধ, দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পদ সংরক্ষণ, কারিগরি ব্যাকগ্রাউন্ড না থাকা ব্যক্তিদের নিয়োগে নিষেধাজ্ঞা এবং একটি আলাদা 'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' গঠনসহ 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' এবং একটি উচ্চমানের কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন।

এর আগে সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা জানান, তাদের দাবি নিয়ে কোনো লিখিত আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি মেলেনি। আলোচনা ফলপ্রসূ হয়নি বলেও জানান তারা।

আগের দিনও বুধবার (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধ করে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ওইদিনই আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে পদ থেকে সরিয়ে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

Related Topics

টপ নিউজ

পলিটেকনিক শিক্ষার্থী / আগারগাঁও / মহাসমাবেশ / পলিটেকনিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আগারগাঁওয়ে এসএমই বৈশাখী মেলা শুরু, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটার প্রস্তাবের প্রতিবাদ: তেজগাঁওয়ে সড়ক ছাড়ল পলিটেকনিকের শিক্ষার্থীরা
  • ২০ বছর পর আগামীকাল বরিশাল সফরে আসছেন তারেক রহমান
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
  • জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net