Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ

বাংলাদেশ

ইউএনবি
09 April, 2025, 07:45 pm
Last modified: 09 April, 2025, 07:50 pm

Related News

  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০
  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬

দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। তবে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মত দেন তারা।
ইউএনবি
09 April, 2025, 07:45 pm
Last modified: 09 April, 2025, 07:50 pm
প্রজ্ঞা আয়োজিত ওয়েবিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগ দায়ী বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা।

৯ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত 'জনস্বাস্থ্য সুরক্ষায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

এ আয়োজনের সহযোগী হিসেবে ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। তবে উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে মত দেন তারা।

এই পরিস্থিতি মোকাবিলা করতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোসহ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন অপরিহার্য বলেও মত দেন বক্তারা।

উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে আনতে দেশের সব কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, উদ্বেগজনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উচ্চ রক্তচাপের ওষুধ সঠিক সময়ে সরবরাহ করা জরুরি। সে কারণে টেকসই অর্থায়ন প্রয়োজন।

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'সরকার উপজেলা হেলথ কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে। এই মুহূর্তে ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমরা দ্রুতই তা কাটিয়ে উঠতে পারব।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. আবু জামিল ফয়সাল বলেন, উচ্চ রক্তচাপের প্রকোপ যেন না বাড়ে, সে জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে বাজেট বৃদ্ধির বিষয়ে বিশেষভাবে জোর দেওয়ারও আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

অসংক্রামক রোগ / মৃত্যু / বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ / প্রজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২২০
  • কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৬৬

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net