Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা মিয়ানমার জান্তা বাহিনীর, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক

আল জাজিরা
03 April, 2025, 10:55 am
Last modified: 03 April, 2025, 10:57 am

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা মিয়ানমার জান্তা বাহিনীর, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

স্থানীয় গণমাধ্যম এমআরটিভির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার থেকে ২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
আল জাজিরা
03 April, 2025, 10:55 am
Last modified: 03 April, 2025, 10:57 am
ছবি: অ্যাসোসিয়েট প্রেস

মিয়ানমারে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী। তবে জান্তা বাহিনী বিরোধী গোষ্ঠীগুলোর সম্মতি ছাড়াই একতরফাভাবেই এ ঘোষণা দিয়েছে তারা।

গত শুক্রবার মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিশ্চিত করতেই এ ঘোষণা দেওয়া হয়েছে। 

স্থানীয় গণমাধ্যম এমআরটিভির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার থেকে ২২ এপ্রিল পর্যন্ত এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।

মিয়ানমারের জান্তা সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো একতরফাভাবে আগেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। তাদের এ ঘোষণার পর সামরিক বাহিনীর এ যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে সেনাবাহিনী সতর্ক করেছে, এখন কোনোভাবেই কারও উপর হামলা চালানো যাবে না এবং পুনরায় সংগঠিতও হওয়া যাবে না। এ নিয়ম মানা না হলে তাদের বিরুদ্ধে 'প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে সামরিক বাহিনী।

গত বুধবার এমআরটিভির প্রতিবেদন অনুসারে মিয়ানমারে ভূমিকম্পে তিন হাজার তিনজন মারা গেছেন এবং সাড়ে চার হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে ভূমিকম্পে ২২ জন মারা গেছেন। দেশটিতে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৭২ জনের মতো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্যে ত্রাণ সরবরাহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেনাবাহিনী জানায়, চীনের রেড ক্রসের একটি ত্রাণের বহর সংঘাতপূর্ণ এলাকার দিকে এগুতে চাইলে, তাদের থামানোর জন্য সতর্কতামূলক ফাঁকা গুলি চালায় মিয়ানমার জান্তা বাহিনী।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানায়, ঘটনার পর উদ্ধারকারী দল নিরাপদে আছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, চীন আশা করে মিয়ানমারের সব পক্ষ ও গোষ্ঠী ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এবং চীনসহ অন্যান্য দেশের উদ্ধারকর্মী ও ত্রাণ সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করবে।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, চীনের রেড ক্রস কর্তৃপক্ষ তাদের না জানিয়েই সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশ করেছে। স্থানীয় যানবাহনসহ ওই ত্রাণের বহর থামার নির্দেশ না মানলে একটি নিরাপত্তা দল সতর্কতার স্বার্থে ওই গুলি ছোড়ে।

২০২১ সালে জনগণের ভোটে নির্বাচিত সরকার নোবেল বিজয়ী অং সান সু চিকে উৎখাত করে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশ চালাতে হিমশিম খাচ্ছে জান্তাবাহিনী।

গৃহযুদ্ধ শুরু হওয়ার পর, অর্থনীতি ও মৌলিক সেবাসমূহ, যেমন স্বাস্থ্যসেবা, খুবই বিপর্যস্ত হয়ে পড়েছে। পুরো পরিস্থিতি দেশটিকে সঙ্কটময় অবস্থায় ফেলেছে।

জাতিসংঘ জানায়, মিয়ানমারে ছয়টি অঞ্চলে ২৮ মিলিয়ন মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ সহায়তার জন্য ১২ মিলিয়ন ডলারের জরুরি তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে খাদ্য, বাসস্থান, পানি, স্যানিটেশন, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং অন্যান্য সেবা দেওয়া হবে।

এদিকে সময় যত গড়াচ্ছে তত জীবিত মানুষ উদ্ধারের আশা তত কমে আসছে। এদিকে গতকালই মিয়ানমারের রাজধানী নেপিদো-এর একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার ও অন্য শহরের একটি গেস্টহাউস থেকে আরও একজন পুরুষ জীবিত উদ্ধার করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাগাইং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো সবচেয়ে চ্যালেঞ্জিং। কারণ এসব অঞ্চল সরকার বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, হিউম্যান রাইটস ওয়াচ সামরিক সরকারকে মানবিক সাহায্য পাঠানোর জন্য অবাধ প্রবেশাধিকার এবং ত্রাণ সংস্থাগুলোর বিরুদ্ধে আরোপিত বাধা অপসারণ করে দেওয়ার আহ্বান জানায়। তারা কর্তৃপক্ষের পাশাপাশি স্বাধীন গোষ্ঠীগুলোর মাধ্যমে ত্রাণ সরবরাহের আহ্বানও জানায়।

একটি প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডেপুটি ডিরেক্টর ব্রায়নি লাউ বলেন, "এ দুর্যোগ মোকাবেলায় মিয়ানমার জান্তা বাহিনীর ওপর নির্ভর করা যায় না। তিনি অন্যান্য দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দেশটির সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টির আহ্বান জানান। জীবিতদের উদ্ধারে ও তাদের পুরোপুরি সহযোগিতা করতে যাতে তাদের সুযোগ দেওয়া হয় সেজন্য চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি।"

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / সামরিক বাহিনী / যুদ্ধবিরতি / গৃহযুদ্ধ / ভূমিকম্প / ত্রাণ / উদ্ধার কার্যক্রম / জান্তা বাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, অন্তত ১৯ জন নিহত; তিন দেশে সুনামি সতর্কতা জারি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net