Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
রাজশাহীর টানা দ্বিতীয় জয়

খেলা

টিবিএস রিপোর্ট
26 November, 2020, 05:10 pm
Last modified: 26 November, 2020, 05:15 pm

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

রাজশাহীর টানা দ্বিতীয় জয়

মিনিস্টার গ্রুপ রাজশাহীতে নেই ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার। সেরা পছন্দ হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভেড়ালেও চোটের কারণে সাত দিনের জন্য ছিটকে গেছেন এই অলরাউন্ডার। কিন্তু এই রাজশাহীই টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলকে হারিয়ে ছুটে চলেছে।
টিবিএস রিপোর্ট
26 November, 2020, 05:10 pm
Last modified: 26 November, 2020, 05:15 pm

হারতে হারতে প্রথম ম্যাচ জিতেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। দ্বিতীয় ম্যাচে আর তেমন হলো না। শাসন করেই জেমকন খুলনাকে হারিয়ে দিলো নাজমুল হোসেন শান্ত দল। মাহমুদউল্লাহ-সাকিবদের দলকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এটা তাদের টানা দ্বিতীয় জয়।

অথচ রাজশাহীকে নিয়ে কেউ সেভাবে সম্ভাবনাই দেখেনি। দলটিতে নেই 'এ' গ্রেডের কোনো ক্রিকেটার। সেরা পছন্দ হিসেবে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভেড়ালেও চোটের কারণে সাত দিনের জন্য ছিটকে গেছেন এই অলরাউন্ডার। কিন্তু এই রাজশাহীই টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলকে হারিয়ে ছুটে চলেছে।

বৃহস্পতিবার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে জেমকন খুলনা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও শুরুটা ভালো ছিল না খুলনার। এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি ও আগের ম্যাচের নায়ক আরিফুল হকের ব্যাটে ৬ উইকেটে ১৪৬ রান তোলে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

জবাবে জয় তুলে নিতে খুব বেশি বেগ পোহাতে হয়নি মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পর রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান সোহানদের ব্যাটে ১৭.২ ওভারেই ৬ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি রাজশাহী। দলীয় ২৫ রানে বিদায় নেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। শুরুর চাপ দলকে বুঝতে দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রনি তালুকদারকে সাথে নিয়ে দলকে অনেকটা পথ এগিয়ে দেন ম্যাচ সেরা শান্ত। রনি ২৬ রান করে ফিরলেও শান্ত হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রান করেন তিনি। 

এরপর মোহাম্মদ আশরাফুলকে এক পাশে রেখে দ্রুত রান তোলার কাজটা সারেন ফজলে মাহমুদ রাব্বি। ১৬ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৬ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাকি কাজটুকু সেরেছেন আশরাফুল ও নুরুল হাসান সোহান। আশরাফুল ২৫ ও সোহান ১১ রানে অপরাজিত থাকেন। খুলনার লেগ স্পিনার রিশাদ হোসেন ২টি এবং দুই পেসার আল আমিন হোসেন ও শহিদুল ইসলাম। 

এরআগে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। সুইপ করতে গিয়ে আকাশে বল তুলে দেন ওপেনার ইমরুল কায়েস। দলীয় ৪ রানেই উইকেট হারানো খুলনা দ্বিতীয় জুটিতেও ইনিংস গুছিয়ে নিতে পারেনি। ১২ রান করে বিদায় নেন সাকিব আল হাসান। এক পাশে এনামুল হক বিজয় ব্যাট চলাতে থাকেন।

যদিও ডানহাতি এই ওপেনারের পথও দীর্ঘ হয়নি। ২৫ রান করে রান আউটের শিকার হন তিনি। এরপর দ্রুতই ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জহুরুল ইসলাম অমি। দলের দুঃসময়ে আবারও ত্রাতার ভূমিকায় হাজির হন আরিফুল হক। আগের ম্যাচের শেষ ওভারে ৫ বলে চার ছক্কা মেরে দলকে জেতানো আরিফুল ৩১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪১ রান করেন। 

তরুণ শামীম পাটোয়ারি ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ রান করেন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মকিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া একটি করে একটি করে উইকেট পান এবাদত হোসেন, মাহেদী হাসান ও আরাফাতি সানি। 

Related Topics

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ / মিনিস্টার গ্রুপ রাজশাহী / জেমকন খুলনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net