Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
৪০৮ দিন পর ম্যাচ খেলার অপেক্ষায় সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
23 November, 2020, 09:40 pm
Last modified: 23 November, 2020, 09:52 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

৪০৮ দিন পর ম্যাচ খেলার অপেক্ষায় সাকিব

নিষেধাজ্ঞার খড়্গের পর মাঠে ফেরার অপেক্ষাও ফুরিয়েছে সাকিব আল হাসানের। বিশ্বসেরা অলরাউন্ডারের অপেক্ষা এখন ম্যাচ খেলার। তার এই অপেক্ষাও শেষ হচ্ছে মঙ্গলবার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে সাকিবদের দল জেমকন খুলনা।  
টিবিএস রিপোর্ট
23 November, 2020, 09:40 pm
Last modified: 23 November, 2020, 09:52 pm

২০১৭ সালের কথা। টানা ক্রিকেট খেলে হাঁপিয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেপ্টেম্বরে ছয় মাসের ছুটি চেয়ে আবেদন করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ছয় মাস ছুটিতে থাকা হয়নি তার। মাস তিনেকের ছুটি কাটিয়েই জাতীয় দলে ফেরেন সাকিব। সেই সাকিবই পাক্কা এক বছর ক্রিকেটের বাইরে থাকলেন। ম্যাচ তো দূরের কথা, দলের সঙ্গে অনুশীলনও করার সুযোগ পাননি।

জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে কিছু না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। চোট আর ছুটি নেওয়া ছাড়া কখনও বাংলাদেশ দলের বাইরে থাকতে হয়নি সাকিবকে। কিন্তু গত বছরের ২৯ অক্টোবর থেকে চেনা সময় হারিয়ে যায়। ক্রিকেট এতো কাছে থাকতেও হয়ে যায় কতো দূরের। ৩৬৫টা দিন ক্রিকেটবিহীন কেটেছে বাংলাদেশ প্রাণ ভোমরার।

অবশেষে যন্ত্রণার সময় ফুরিয়েছে। কালো অধ্যায় শেষে নতুন এক সূর্যর দেখা পেয়েছেন সাকিব। গত ২৯ অক্টোবর মুক্ত হন বাঁহাতি এই অলরাউন্ডার। মুক্ত হয়েই প্রিয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেসের কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরপর ফিটনেস টেস্ট দিয়ে শুরু করেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার প্রস্তুতি। 

ঘরোয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে প্রথম দল হিসেবে ক্রিকেটার বাছাইয়ের সুযোগ পায় জেমকন খুলনা। প্রথম ডাকেই সাকিবকে দলে ভেড়ায় তারা। এরপর থেকে দলের সঙ্গে অনুশীলন করে আসছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞার খড়্গের পর মাঠে ফেরার অপেক্ষাও ফুরিয়েছে তার। সাকিবের অপেক্ষা এখন ম্যাচ খেলার। 

বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরে বিশ্রামে ছিলেন সাকিব। সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজ দিয়ে মাঠে ফেরেন তিনি। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৬টি ম্যাচ খেলেন সাকিব। নিষেধাজ্ঞার আগে এই আসরেই সর্বশেষ ম্যাচ খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ২০১৯ সালের ১২ অক্টোবর অনুষ্ঠিত সিপিএলের ফাইনালই সাকিবের খেলা শেষ ম্যাচ।

ক্যালেন্ডার বলছে মাঝে পেরিয়ে গেছে এক বছর এক মাস ১১ দিন। দিনের হিসাব করলে সংখ্যাটা অনেক বেশি, ৪০৮ দিন। এই দীর্ঘ সময় পর কোনো ক্রিকেট ম্যাচ খেলতে যাচ্ছেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর স্টেডিয়ামে সাকিবের দল জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের। 

সাকিবের ফেরায় রোমাঞ্চিত বাংলাদেশের সব ক্রিকেটারই। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে পাওয়ায় খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহর রোমাঞ্চ যেন একটু বেশিই, 'খুবই ভালো লাগছে। আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে। অবশ্যই আমরা সবাই খুশি ওর জন্য যে ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। তাকে দলে পাওয়া খুবই ভালো ব্যাপার।'

প্রতিপক্ষ হলেও সাকিবের ফেরার দিনটাকে বড় বলছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, 'আমি নিশ্চিত ওর জন্য অনেক বড় দিন। কারণ ও প্রায় এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে।'

প্রিয় সতীর্থ ফিরে আসায় উচ্ছ্বসিত ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমও, 'কেবল আমি নই, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের সেরা খেলোয়াড়। আমাদের সঙ্গে ছাড়া যেন অন্য সবার সঙ্গে ভালো খেলে। আমার কাছে মনে হয়, শুধু আমি নই এটা পুরো টুর্নামেন্টের জন্যই বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে যেসব তরুণ খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। আমার মনে হয় এটা ভবিষ্যতেও খুব কাজে দেবে।'

৪০৮ দিন হলেও এটা সাকিবের কাছে সংখ্যার চেয়ে বেশি কিছু হওয়ার কথা নয়। বিশ্বসেরা অলরাউন্ডারের দৃষ্টি কেবলই সামনে। কালো অধ্যায় পেছনে ফেলে প্রতিবারের মতো ব্যাটে-বলে প্রত্যাবর্তন পর্ব রাঙানোর অপেক্ষায় সাকিব, অপেক্ষায় তার অগণিত ভক্ত-সমর্থকরাও। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মাঠে ফেরা / বিশ্বসেরা অলরাউন্ডার / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net