Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এবার পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 02:25 pm
Last modified: 23 March, 2025, 02:27 pm

Related News

  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

এবার পাওনা আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 02:25 pm
Last modified: 23 March, 2025, 02:27 pm

বকেয়া ঋণ আদায়ে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে ইসলামী ব্যাংক।

রোববার (২৩ মার্চ) একটি জাতীয় দৈনিকে ব্যাংকটি প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রির জন্য নিলামের নোটিশ প্রকাশ করেছে।

নোটিশ অনুযায়ী, ২০ মার্চ পর্যন্ত সুদ ও আসল মিলিয়ে প্রতিষ্ঠানটির কাছে ইসলামী ব্যাংকের মোট পাওনা ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য ইসলামী ব্যাংক ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের বন্ধকি ২০১.৭৫ শতক জমি ভবন স্থাপনাসহ বিক্রি করবে। জমিগুলো চট্টগ্রামে অবস্থিত।

আগামী ২৭ এপ্রিলের মধ্যে আগ্রহী ক্রেতাদের বিডিং করতে বলা হয়েছে নোটিশে।

এর আগে নভেম্বরে এস আলম গ্রুপ জানায়, এলসি খুলতে না পারায় প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজের কারখানা বন্ধ রাখা হয়েছে।

২০১৯ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের শেয়ার কিনে এর বোর্ডের কর্তৃত্ব নিয়ে নেয়। এরপর নামে-বেনামে ব্যাংকটি থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকার বেশি ঋণ নেয় এস আলম গ্রুপ।

বর্তমানে এস আলম গ্রুপের কাছে ইসলামী ব্যাংকের প্রায় ৮৩ শতাংশ শেয়ার রয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশে জব্দ আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের বোর্ডও ভেঙে দেয়া হয়। এর মধ্য দিয়ে ব্যাংকটিতে এস আলম গ্রুপের কর্তৃত্বের অবসান হয়।

এর আগে এস আলম গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের জন্য নিলাম নোটিশ দিয়েছিল জনতা ব্যাংক।
 
Related Topics

টপ নিউজ

এস আলম / এস আলম গ্রুপ / ইসলামী ব্যাংক / ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড / সম্পদ নিলাম / বন্ধকি সম্পত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলমকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতায় এবিবির গভীর উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ে আন্দোলনকারীরা
  • ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে শতভাগ নিরাপদ: সংসদে অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net