Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
পাচার হওয়া অর্থ উদ্ধারে অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করবে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 04:15 pm
Last modified: 10 March, 2025, 08:47 pm

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

পাচার হওয়া অর্থ উদ্ধারে অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করবে সরকার

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চায়। সরকার ইতোমধ্যে প্রায় ২০০ আইনি সংস্থার সঙ্গে কথা বলেছে এবং প্রক্রিয়াটি সহজতর করার জন্য ৩০টি সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে।
টিবিএস রিপোর্ট
10 March, 2025, 04:15 pm
Last modified: 10 March, 2025, 08:47 pm
ছবি: ইউএনবি

ব্যাংকিং ব্যবস্থা ও অন্যান্য উপায়ে দেশ থেকে পাচার হওয়া কোটি কোটি টাকা ফিরিয়ে আনতে সরকার অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করবে সরকার। 

এছাড়াও এসব অর্থ উদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে শিগগিরই একটি বিশেষ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানান শফিকুল আলম।

বর্তমানে সংসদ না থাকায় আইনটি কীভাবে প্রণয়ন করা হবে, তা জানতে চাইলে তিনি বলেন, একটি নির্ধারিত পদ্ধতি হিসেবে অধ্যাদেশ জারির মাধ্যমে এটি করা হবে।  

সভায় আর্থিকখাতে জালিয়াতি, দুর্নীতিসহ সরকারি চুক্তিতে অনিয়মের মাধ্যমে বাংলাদেশ থেকে কমপক্ষে ৭৫ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন ডলার চুরি হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব অর্থ প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকংসহ অন্যান্য ট্যাক্সহেভেন অফশোর দেশগুলোতে পাচার হয়েছে।  

এসব অর্থ ফেরত আনতে অগ্রাধিকারভিত্তিতে ১১টি কেস নিষ্পত্তি করতে আন্তর্জাতিক ল' ফার্মস ও ফান্ডারস নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব কেসের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপসহ বিভিন্ন শিল্প গ্রুপের নাম রয়েছে। 

সভায় উপস্থাপন করা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মধ্যে এই ১১টি কেসের সঙ্গে সম্পৃক্ত সম্পদ ফ্রিজ (অবরুদ্ধ) করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব কেসের কমপক্ষে অর্ধেক নিষ্পত্তি করাসহ অ্যাসেট রিকভারি এজেন্সি প্রতিষ্ঠা করবে সরকার।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে চায়। সরকার ইতোমধ্যে প্রায় ২০০ আইনি সংস্থার সঙ্গে কথা বলেছে এবং প্রক্রিয়াটি সহজতর করার জন্য ৩০টি সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে।

এ সময় এক ব্যক্তির টিউশন ফি বাবদ ৪০০ থেকে ৫০০ কোটি টাকা বিদেশে পাঠানের উদাহরণ দেন প্রেস সচিব।

সভায় প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করার আহ্বান জানান। তিনি বলেন, সরকার এজন্য সহায়তা দিতে একটি বিশেষ আইন প্রণয়নের পরিকল্পনা করছে।

Related Topics

টপ নিউজ

অর্থ / প্রধান উপদেষ্টা / ড. ইউনূস / শেখ হাসিনা / টাস্কফোর্স / আইন / অধ্যাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • হামে শিশুমৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net