Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হতে যাচ্ছে?

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
18 November, 2020, 07:05 pm
Last modified: 18 November, 2020, 07:17 pm

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সংক্রমণের ‘সেকেন্ড ওয়েভ’ শুরু হতে যাচ্ছে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পরপর দুই সপ্তাহ রোগী শনাক্তের হার ৫ শতাংশ এর নিচে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলে বিবেচনা করা হয়। কিন্তু দেশে গত মার্চের শেষে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হওয়ার পর থেকে সংক্রমণের হার কখনো ৫ শতাংশের নিচে নামেনি।
তাওছিয়া তাজমিম
18 November, 2020, 07:05 pm
Last modified: 18 November, 2020, 07:17 pm
ছবি: রয়টার্স

দেশে কোভিড পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে কোভিড শনাক্তের হার টানা বেড়েছে। সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় কোভিডে শনাক্ত হয়েছেন ২ হাজার ২১২ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। এসময়ে মারা গেছেন ৩৯ জন, যা গত ৫৭ দিনের মধ্যে দৈনিক সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২১ সেপ্টেম্বর একদিনে ৪০ জন মারা গিয়েছিলেন। 

আগের দিন সোমবার ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৩৯ জন, যা ছিল ৭০ দিনের মধ্যে সর্বোচ্চ। এদিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৭ শতাংশ।
 
সোমবারের আগে সবেচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিলো গত ৭ সেপ্টেম্বর। সেদিন ২ হাজার ২০২ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দীর্ঘদিন শনাক্তের সংখ্যা ২ হাজারের নিচে ছিল। 

প্রখ্যাত ভাইরোলজিস্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, সংক্রমণ বৃদ্ধির টানা হার আরো এক সপ্তাহ অব্যাহত থাকলে বলা যাবে, দেশে সংক্রমণের 'সেকেন্ড ওয়েভ' শুরু হয়ে গেছে।
 
তিনি বলেন, মৃত্যুর সংখ্যা বাড়ার কারণ, ঢাকার বাইরে থেকে ক্রিটিক্যাল অবস্থায় রোগীরা রাজধানীতে আসছেন। তাদের মধ্যে অনেকে মারা যাচ্ছেন। জেলা শহরে পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় রোগীদের ঢাকায় আনতে হচ্ছে।

দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর ২৫৬ দিনে মোট ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজার ২৭৫ গেছেন। আট মাস পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পরপর দুই সপ্তাহ রোগী শণাক্তের হার ৫ শতাংশ এর নিচে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলে বিবেচনা করা হয়। কিন্তু দেশে গত মার্চের শেষে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হওয়ার পর থেকে সংক্রমণের হার কখনো ৫ শতাংশের নিচে নামেনি।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে অক্টোবর পর্যন্ত সংক্রমণের হার ১০ থেকে ১১ শতাংশে উঠানামা করেছে। নভেম্বরের শুরু থেকে সংক্রমণের হার উঠানামার মধ্যে ছিল। ৭ নভেম্বর থেকে এই হার টানা বাড়ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড সংক্রমণে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রথম স্থানে আছে ভারত, দ্বিতীয় ইরান, তৃতীয় ইরাক, চতুর্থ ইন্দোনেশিয়া।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে শুধু মাস্ক পরার উপর জোর দেওয়া হচ্ছে। সেটাও কার্যকর করা যাচ্ছে না। মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি সামাজিক দূরত্ব, আইসোলেশন, কোয়ারেন্টাইন নিশ্চিত করা গেলে মৃত্যু কমানো যেত।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণ কনসালটেন্ট ডা. এম মুশতাক হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক একটি অংশ মাত্র। আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করা যাচ্ছে না। শুধু বিমানবন্দর দিয়ে দেশে আসা যাত্রীদের আইসোলেশনে জোর দেয়া হচ্ছে। দেশের ভিতরে রোগী না থাকলে বিদেশ ফেরতদের আইসোলেশন থেকে সুফল পাওয়া যেত।

সংক্রমণের শুরুতে ঢাকার বাইরে কোভিডের হটস্পট ছিল নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জেও রোগী বাড়তে শুরু করেছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত কয়েকমাস সংক্রমণ কিছুটা কম ছিলো। এখন আবার রোগী বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক পরার ওপর বেশি জোর দেয়া হচ্ছে। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্টের সংখ্যা আরো বাড়ানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশ সিস্টেম বিভাগের পরিচালক হাবিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা কিছু কিছু ক্ষেত্রে আক্রান্তদের আইসোলেটেড করছি। কিন্তু সোস্যাল ডিসেটেন্সিং নিশ্চিত করা যাচ্ছে না। মানুষ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মানে না। স্বাস্থ্য অধিদপ্তর তো আর আইন প্রয়োগকারী সংস্থা না।"

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / সেকেন্ড ওয়েভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net