Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘আমরা জিতছি, একটু খুশি থাহেন’

খেলা

টিবিএস রিপোর্ট
16 November, 2020, 09:00 pm
Last modified: 16 November, 2020, 09:02 pm

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

‘আমরা জিতছি, একটু খুশি থাহেন’

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগের দিন প্রথম ম্যাচে বাংলাদেশ দলের করা ভুল নিয়ে জামালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জামাল যে ভাষায় কথা বলতে থাকেন, সাংবাদিকরা অট্টহাসিতে ফেটে পড়েন। 
টিবিএস রিপোর্ট
16 November, 2020, 09:00 pm
Last modified: 16 November, 2020, 09:02 pm

তার জন্ম ডেনমার্কে, বেড়ে ওঠাও সেখানে। ডেনমার্কের ক্লাব ফুটবলেও খেলার সুযোগ হয়েছে। বাবা-মা বাংলাদেশি হওয়ায় বাংলা ভাষাটা কিছুটা জানেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু যতোটা জানেন, সে ভাষায় কথা বললে হাসির রোল পড়ে যায় তার চারপাশে।

সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এমনই এক ঘটনা ঘটেছে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগের দিন প্রথম ম্যাচে বাংলাদেশ দলের করা ভুল নিয়ে জামালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জামাল যে ভাষায় কথা বলতে থাকেন, সাংবাদিকরা অট্টহাসিতে ফেটে পড়েন। 

প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জিতলেও বেশ কিছু মিস পাস ছিল বাংলাদেশের। এটা নিয়ে প্রশ্ন করা হলে জামাল বলে ওঠেন, 'মিস পাস তো হতে পারে। আমরা আট মাস পরে ফুটবল খেলতাছি (খেলছি)। আমরা জিতছি (জিতেছি), একটু খুশি থাহেন (থাকেন)। জয়, তারপর সমালোচনা। হারলে ঠিক আছে। কিন্তু যে সময় আমরা জিততাছি (জিতছি), এই সময়ও সমালোচনা, মিস পাস, এই ভুল।'

২০১৩ সাল থেকে বাংলাদেশ দলে খেলে এলেও বাংলা ভাষার ব্যবহারে জামাল ভূঁইয়া যে এখনও কাঁচা, সেটা পরের প্রশ্নের উত্তরে বোঝা গেল। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি ফাইনালের মতো জানিয়ে বংলাদেশ অধিনায়ক বলেন, 'ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।'

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম অর্ধে দাপুটে ফুটবল খেলে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই দাপট ধরে রাখতে পারেননি জামালরা। এই ম্যাচে দুই অর্ধেই ভালো খেলার কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক।

জামাল বলেন, 'আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০-১৫ মিনিট খেলেছি। প্রথমার্ধ দারুণ ছিল, দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি।' 

Related Topics

টপ নিউজ

জামাল ভূঁইয়া / বাংলাদেশ জাতীয় ফুটবল দল / বাংলাদেশ-নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net