Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
রাতের আকাশে বিরল গ্রহসমাবেশ, ফের দেখা যাবে ২০৪০ সালের পর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 February, 2025, 01:25 pm
Last modified: 26 February, 2025, 01:30 pm

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মঙ্গল গ্রহ একসময় ছিল উষ্ণ ও ভেজা, নতুন প্রমাণ পেল নাসার রোভার
  • মানুষের জন্য তাত্ত্বিকভাবে বাসযোগ্য প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহ আবিষ্কার নাসার!
  • বৃহস্পতির চাঁদে নিজের নাম পাঠাতে চান? সুযোগ দিচ্ছে নাসা, শেষদিন আজ
  • বড় এক গ্রহকে গিলে ফেলল নক্ষত্র! এই প্রথম বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে এমন ঘটনা পর্যবেক্ষণ

রাতের আকাশে বিরল গ্রহসমাবেশ, ফের দেখা যাবে ২০৪০ সালের পর

দিগন্তরেখা স্পষ্ট দেখা যায়, এমন খোলা জায়গা ও মেঘমুক্ত আকাশে সাতটি গ্রহ দেখার সম্ভাবনা বেশি।
টিবিএস ডেস্ক
26 February, 2025, 01:25 pm
Last modified: 26 February, 2025, 01:30 pm
একজন শিল্পীর কল্পনায় সৌরজগতের গ্রহগুলো এক সারিতে। প্রতীকী ছবি: বিবিসি

এ সপ্তাহেই বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাচ্ছে বিশ্ববাসী। স্বল্প সময়ের জন্য সন্ধ্যার আকাশে একসঙ্গে সাতটি গ্রহ—মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি—দেখা যাবে। বিজ্ঞানীরা এ ধরনের ঘটনাকে 'প্ল্যানেটারি প্যারেড' বা 'গ্রহের সমাবেশ' বলে থাকেন। ২০৪০ সালের আগে এ ধরনের দৃশ্য আর দেখা যাবে না। খবর বিবিসি'র।

গত মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সূর্যাস্তের পরপরই এই মহাজাগতিক দৃশ্য দেখার উপযুক্ত সময়। এর মধ্যে চারটি গ্রহ—বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল—খালি চোখে দেখা গেলেও  ইউরেনাস ও নেপচুন দেখতে টেলিস্কোপের সাহায্য লাগবে।

দিগন্তরেখা স্পষ্ট দেখা যায়, এমন খোলা জায়গা ও মেঘমুক্ত আকাশে সাতটি গ্রহ দেখার সম্ভাবনা বেশি। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই শনি ও বুধ অস্ত যেতে শুরু করবে, তাই দ্রুত পর্যবেক্ষণ করতে হবে। শুক্র, বৃহস্পতি ও মঙ্গল অপেক্ষাকৃত বেশি সময় দৃশ্যমান থাকবে।

গ্রিনিচ রয়্যাল অবজারভেটরির জ্যোতির্বিদ ড. এডওয়ার্ড ব্লুমার বলেন, "গ্রহগুলো সূর্যের চারদিকে ভিন্ন কক্ষপথে আবর্তন করায় কখনো কখনো তারা পৃথিবী থেকে প্রায় সরলরেখায় অবস্থান করে, যা আকাশে এক অনন্য দৃশ্য তৈরি করে। যদিও প্রকৃতপক্ষে তারা মহাকাশে বিশাল দূরত্বে অবস্থান করছে।"

শুক্র ও বৃহস্পতি সবচেয়ে উজ্জ্বল হওয়ায় সহজেই দেখা যাবে, আর মঙ্গলকে চেনা যাবে এর স্বতন্ত্র লালচে আভা দিয়ে। ইউরেনাস খালি চোখে দেখা সম্ভব হলেও এর জন্য উপযুক্ত পরিবেশ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দরকার।

বিরল এই মহাজাগতিক দৃশ্য পুরোপুরি উপভোগ করতে চাইলে শহরের আলোকদূষণ এড়িয়ে খোলা জায়গায় যেতে হবে। চমৎকার এই দৃশ্য পর্যবেক্ষণের জন্য চোখকে অন্ধকারের সঙ্গে খাপ খাইয়ে নিতে অন্তত আধা ঘণ্টা অন্ধকারে থাকাই ভালো।
 
Related Topics

টপ নিউজ

গ্রহ সমাবেশ / গ্রহ / সৌরজগৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মঙ্গল গ্রহ একসময় ছিল উষ্ণ ও ভেজা, নতুন প্রমাণ পেল নাসার রোভার
  • মানুষের জন্য তাত্ত্বিকভাবে বাসযোগ্য প্রায় পৃথিবীর সমান নতুন গ্রহ আবিষ্কার নাসার!
  • বৃহস্পতির চাঁদে নিজের নাম পাঠাতে চান? সুযোগ দিচ্ছে নাসা, শেষদিন আজ
  • বড় এক গ্রহকে গিলে ফেলল নক্ষত্র! এই প্রথম বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে এমন ঘটনা পর্যবেক্ষণ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net