Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ধামরাইয়ে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2025, 09:00 pm
Last modified: 21 February, 2025, 09:08 pm

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২

ধামরাইয়ে ‘জমি নিয়ে বিরোধের জেরে’ স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের আকসির নগর আবাসন প্রকল্পের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
21 February, 2025, 09:00 pm
Last modified: 21 February, 2025, 09:08 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জমি নিয়ে বিরোধের জেরে ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনেই সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের আকসির নগর আবাসন প্রকল্পের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল হোসেন (৫০)। তিনি উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এছাড়াও তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে জুমার নামাজের সময় সস্ত্রীক আকসির নগর আবাসন প্রকল্পের ভেতরে একটি জমিতে সরিষা মাড়াইয়ের কাজ করছিলেন বাবুল। এসময় হঠাৎই সেখানে টেটা, হাতুড়ি, লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হাজির হয়ে স্থানীয় ৫/৭ জন ব্যক্তি স্ত্রীর সামনেই বাবুলকে মারধর শুরু করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ইয়াসমীন সাংবাদিকদের বলেন, 'দুপুরে স্থানীয় ৫/৬ জন ব্যক্তি টেটা, হাতুড়ি, লোহার পাইপসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাবুলের উপর হামলা চালিয়ে তাকে ব্যাপক মারধর করে। হামলাকারীরা মারধরের এক পর্যায়ে বাবুলের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পা ভেঙে দেয়।'

তিনি বলেন, 'হামলাকারীদের মধ্যে স্থানীয় আফসান, মনির, আরশাদ, আরশাদের ছেলেসহ আরও দুজন ছিলেন।'

তিনি আরও বলেন, 'আকসির নগর আবাসন প্রকল্পকের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয়দের দ্বন্দ্ব রয়েছে। এক পর্যায়ে সেই ঝামেলায় বাবুলও জড়িয়ে পড়েন।'

তবে সম্প্রতি বাবুল আর সেসব ঝামেলায় যেতেন না বলেও দাবি করেন তিনি। 

এ ব্যাপারে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিকাল সাড়ে ৩টার দিকে বাবুল হোসেনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।'

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।'

তিনি আরও বলেন, ' তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

ধামরাই / ইউপি সদস্য / পিটিয়ে হত্যা / জমি নিয়ে বিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • নারায়ণগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
  • ১০ টাকা চাঁদা না দেওয়ায় সোনারগাঁয়ে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ; প্রতিবাদে সড়ক অবরোধ
  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net