Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 05:40 pm
Last modified: 20 February, 2025, 05:50 pm

Related News

  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • ইরান যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী
  • মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম

দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 05:40 pm
Last modified: 20 February, 2025, 05:50 pm
শেখ বশিরউদ্দীন। অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আগের সরকারের জ্বালানি ক্রয়-সংক্রান্ত চুক্তিগুলোর কারণে বেড়েছে জ্বালানির দাম। তবে বর্তমানে দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এস কে বশির উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী ২০২৫'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এনার্জির সংকট রয়েছে স্বীকার করি। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি এখন চ্যালেঞ্জের। তাই নবায়নযোগ্য শক্তির দিকে জোর দিতে হবে। ব্যবসায় স্থায়ী খরচ কমাতে হবে, মূল্য সংযোজন বাড়াতে হবে।

আকিজ গ্রুপ গ্যাসের পরিবর্তে আরইবি বিদ্যুৎ ব্যবহারের জন্য সৌরবিদ্যুতে বিনিয়োগের করে। সেখানে তাদের মোট জ্বালানির ৫০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা করছে।

এলডিসি থেকে উত্তরণের পর বিশেষ বাজার সুবিধা আর থাকবে না, উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যেকোনোভাবে স্থির খরচ হ্রাস করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক এম ডি হাফিজুর রহমান বলেন, এই ধরনের বাণিজ্য মেলা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তি খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিল্পের জন্য দিক নির্দেশনা চেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, এই খাতে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা রপ্তানিমুখী শিল্পের জন্য ১০০ শতাংশ নিট পোশাক সরবরাহের সক্ষমতা তৈরি করেছে।

তিনি আরও বলেন, সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম এবং ব্যাংকের সুদের হার সম্পর্কে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারবো। কোনো বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না।

এ মেলায় চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ ৩৩টি দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১১০০ এরও অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে।
  
আয়োজকরা জানান, মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হবে। এছাড়াও টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার থাকবে। পাশাপাশি ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে ডিটিজি ফ্যাশন শো থাকবে।

Related Topics

টপ নিউজ

জ্বালানির দাম / বাণিজ্য উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • ইরান যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির পারদ ঊর্ধ্বমুখী
  • মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম
  • বৈশ্বিক বাস্তবতায় তেলের মূল্য খুব সামান্য বৃদ্ধি পেয়েছে, পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net