Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ক্যালিফোর্নিয়া কিনতে চেয়ে ডেনমার্কের লাখ লাখ মানুষের পিটিশনে সই

আন্তর্জাতিক

সিএনএন
13 February, 2025, 12:50 pm
Last modified: 13 February, 2025, 12:53 pm

Related News

  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • এটা মিচিকো চাকমার গল্প
  • ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’: গ্রিনল্যান্ড সংকটের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি

ক্যালিফোর্নিয়া কিনতে চেয়ে ডেনমার্কের লাখ লাখ মানুষের পিটিশনে সই

পিটিশনে মজার ছলে লেখা হয়েছে, ‘আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়ে ভেবেছেন, ডেনমার্কের আরও রোদ, নারকেল গাছ আর রোলার স্কেট দরকার? তাহলে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে।’
সিএনএন
13 February, 2025, 12:50 pm
Last modified: 13 February, 2025, 12:53 pm
ছবি: এপি

ডেনমার্কের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া কেনার জন্য এক ট্রিলিয়ন ডলার সংগ্রহের উদ্দেশ্যে চালু করা ব্যঙ্গাত্মক এক পিটিশন ইতোমধ্যে দুই লাখের বেশি স্বাক্ষর পেয়েছে।

পিটিশনে মজার ছলে লেখা হয়েছে, 'আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়ে ভেবেছেন, ডেনমার্কের আরও রোদ, নারকেল গাছ আর রোলার স্কেট দরকার? তাহলে এবার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে।'

এতে আরও বলা হয়, 'চলুন, ক্যালিফোর্নিয়া কিনে ফেলি! হ্যাঁ, ঠিকই শুনেছেন। ক্যালিফোর্নিয়া আমাদের হতে পারে, আর এ জন্য আপনাদের সাহায্য দরকার।'

এই পিটিশন এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে নতুন করে আগ্রহ দেখিয়েছেন। গ্রিনল্যান্ড একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যা ডেনমার্কের অধীন।

পিটিশনটিতে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া কেনার ফলে ডেনমার্ক লাভবান হবে। কারণ এতে আবহাওয়া হবে চমৎকার, নিরবচ্ছিন্ন অ্যাভোকাডোর সরবরাহ নিশ্চিত হবে এবং প্রযুক্তি খাতে প্রভাব বাড়বে।

'নতুন কিছু প্রযুক্তিপ্রেমী নাগরিক পাওয়া? দুর্দান্ত! প্রতিটি গণতন্ত্রের জন্য এটি জরুরি,' এমন মন্তব্য করা হয়েছে পিটিশনে। এতে আরও বলা হয়, 'আমরা বিশ্বকে রক্ষা করতে পারব এবং ডিজনিল্যান্ডের নাম বদলে "হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনল্যান্ড" রাখতে পারব।'

এখন কেবল প্রয়োজন এক ট্রিলিয়ন ডলারের তহবিল জোগাড় করা—'কয়েক বিলিয়ন বেশি বা কম হলেও চলবে'—এবং আলোচনার জন্য পাঠাতে হবে ডেনমার্কের সেরা আলোচকদের, যাদের মধ্যে থাকবেন লেগো কোম্পানির নির্বাহীরা ও জনপ্রিয় ড্যানিশ টিভি সিরিজ 'বোর্গেন'-এর অভিনেতারা।

পিটিশনের ভাষ্য অনুযায়ী, 'ক্যালিফোর্নিয়া হবে নিউ ডেনমার্ক। লস অ্যাঞ্জেলেস? বরং "লুস অ‍্যাঙ্গেলেস" বলাই ভালো।'

এতে আরও বলা হয়, 'আমরা হলিউডে "হুগে" (ড্যানিশ ভাষায় আরামদায়ক জীবনযাপন) নিয়ে আসব, বেভারলি হিলসকে সাইকেলবান্ধব করব এবং প্রতিটি রাস্তার মোড়ে জৈবিক স্মোরেব্রড (ড্যানিশ ঐতিহ্যবাহী খাবার) রাখব। আইনের শাসন, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং তথ্যভিত্তিক রাজনীতি এখানে কার্যকর হবে।'

অন্যদিকে, ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা একটি 'অপরিহার্য' বিষয়।

গ্রিনল্যান্ড ও ডেনমার্কের কর্মকর্তারা ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তবে সিএনএনের কাছে কয়েকজন ড্যানিশ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে ট্রাম্প এবারে আগের চেয়ে বেশি গুরুত্বসহকারে বিষয়টি বিবেচনা করছেন।

এমনকি এই বিরোধিতার মধ্যেও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। দ্বীপটি স্বাধীন হবে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী তার নববর্ষের ভাষণে দ্বীপটির স্বাধীনতার পক্ষে ইঙ্গিত দেন এবং বলেন, এটি 'উপনিবেশবাদের শৃঙ্খল' থেকে মুক্ত হওয়া উচিত। তবে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ তোলেননি।

Related Topics

টপ নিউজ

ক্যালিফোর্নিয়া / পিটিশন / ডেনমার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ভারতের রান্নার গ্যাসের সংকট যেভাবে বাড়িয়ে দিচ্ছে ক্যালিফোর্নিয়ার জ্বালানি তেলের দাম
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • এটা মিচিকো চাকমার গল্প
  • ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’: গ্রিনল্যান্ড সংকটের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net