Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
তসলিমা নাসরিনের বই রাখার কারণে একুশে বইমেলায় স্টল ঘেরাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2025, 09:50 pm
Last modified: 10 February, 2025, 09:53 pm

Related News

  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা
  • সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তসলিমা নাসরিনের বই রাখার কারণে একুশে বইমেলায় স্টল ঘেরাও

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব্যসাচী প্রকাশনীর একটি স্টলে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।
টিবিএস রিপোর্ট
10 February, 2025, 09:50 pm
Last modified: 10 February, 2025, 09:53 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লেখা বই রাখাকে কেন্দ্র করে অমর একুশে বইমেলার একটি স্টল ঘেরাও করেছে একদল বিক্ষুব্ধ জনতা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সব্যসাচী প্রকাশনীর একটি স্টলে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

তিনি বলেন, 'একদল লোক সব্যসাচীর স্টল ঘেরাও করে তসলিমা নাসরিনের লেখা বই রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।'

তবে, তিনি বইটির নাম নিশ্চিত করতে পারেননি।

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, স্টলে উপস্থিত এক লেখককে 'কান ধরে উঠবস করতে' বলছেন জনতা।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে ওই লেখকের নাম মিরাজ বলে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একপর্যায়ে এই লেখক হাতজোড় করে ক্ষমা চান এবং পুলিশ তাকে নিয়ে চলে যায়।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে,  রমনা জোনের ডিসি মাসুদ আলম সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে বলেন, 'এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি। তাকে আটক করা হয়নি। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছিলেন এমন অভিযোগেই আমরা তাকে হেফাজতে নিয়েছি।'

এর পরপরই স্টলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বাংলা একাডেমি কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, 'সাময়িক বন্ধ থাকার পর স্টলটি আবার খুলে দেওয়া হয়েছে।'

টাস্কফোর্সের বৈঠকের পর একাডেমি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

বইমেলা / তসলিমা নাসরিন / সব্যসাচী / ভারতে নির্বাসিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • পর্দা নামলো অমর একুশে বইমেলার; শেষ দিনে ভিড় থাকলেও প্রত্যাশা অপূর্ণই রয়ে গেল
  • বই: অগতির গতি
  • ১০ দিন পেরিয়েও জমেনি বইমেলা: দর্শনার্থী কম, বিক্রিতে হতাশ প্রকাশকরা
  • সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net